Notice / Assignment





...

দশম পর্বের খাদ্য সামগ্রী শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে সরকারী নির্দেশাবলী মেনে ও সমস্ত স্বাস্থ্য বিধি মেনে আজ ০৭/০১/২০২১ বৃহস্পতিবার বিতরণ করা হল( এই পর্বে খাদ্য সামগ্রীর মধ্যে ২কিলো চাল,১কিলো ছোলা,১কিলো আলু ও দশ টাকা মূল্যের একটি সাবান  /শিক্ষার্থী )।এই পর্বে এরসাথে সরকারী নির্দেশাবলী মেনে২০২১ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ করা হয় শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে। এছাড়াও সরকারী নির্দেশ মেনে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার গ্রিটিং কার্ড বিতরণ করা হয়, সমস্ত সরকারী নির্দেশাবলী অনুসরণ করে। এটি তারেই একটি বিশেষ মুহূর্ত।


...

(১)আগামী ০২/০১/২০২১ শনিবার ২০২১শিক্ষাবর্ষে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে "BOOK DAY"-তে তাদের শিশুদের নতুন পুস্তক সমস্ত স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশাবলী মেনে বিতরণ করা হবে।ফলে উক্ত দিবসে অভিভাবকদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের শিশুদের নতুন বর্ষের পুস্তক গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।                                                        (২)আগামী  ০৭/০১/২০২১ বৃহস্পতিবার "কোভিড-১৯ "এর জন্য সমস্ত স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশাবলী মেনে দশম পর্বের খাদ্য সামগ্রী বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীর অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।এই পর্বে খাদ্য সামগ্রীর মধ্যে শিক্ষার্থী প্রতি ২ কিলোগ্রাম চাল,১ কিলোগ্রাম আলু,১ কিলোগ্রাম ছোলা ও দশ টাকা মূল্যের একটি সাবান বিতরণ করা হবে।ফলে উক্ত দিবসে অভিভাবকদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের শিশুদের জন্য উক্ত খাদ্য সামগ্রী গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।            





...

9TH PHASE MIDDAY MEAL DISTRIBUTION ( COVID-19). আগামী ০৩/১২/২০২০ বৃহস্পতিবার সরকারি নির্দেশাবলী অনুসরণ করে নবম পর্বের জন্য সারদা স্ব নির্ভর গোষ্ঠীর সদস্যাদের সহযোগিতায়

প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকদের হাতে দুই কিলোগ্রাম চাল,এক কিলোগ্রাম ছোলা,এক কিলোগ্রাম আলু ও দশ টাকা মূল্যের একটি সাবান ঐদিন সকাল সাড়ে দশটার থেকে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে ওপরের উল্লিখিত খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এরজন্য খাদ্য সামগ্রী বিদ্যালয়ে  স্টোর করা হবে আগামী ০১/১২/২০২০ মঙ্গলবার, খাদ্য সামগ্রী প্যাকিং করা হবে ০২/১২/২০২০বুধবার সারদা স্ব নির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যাদের দ্বারা (COVID-19 এর সমস্ত স্বাস্থ্য বিধি মেনে)।


...

UNIFORM DISTRIBUTION--2020

২০২০ শিক্ষাবর্ষে আগামী ১৮/১১/২০২০ বুধবার বিদ্যালয়ের ৬৩জন শিক্ষার্থীদের মধ্যে ৬২ জনকে দুই সেট করে পোশাক সমস্ত স্বাস্থ্য বিধি মেনে ও সরকারি নির্দেশাবলী অনুসরণ করে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। এরমধ্যে ২৫জন বালিকা ও ৩৭জন বালক( ২৯জন এসসি ,১জন সাধারণ বিপিএল ও ৭জন ওবিসি বিপিএল বালক) সরকারিভাবে পোশাক পাবে সম্পূর্ণ সরকারী অর্থে।আর ১ জন বালিকাকে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায়  দুই সেট বিদ্যালয়ের পোষাক দেওয়া হবে। যেহেতু বিদ্যালয়ে বর্তমানে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৩ জন। এই বিদ্যালয়ের পোষাক গ্রহণের সময়  নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে এগারো থেকে যতক্ষন পর্যন্ত সমস্ত শিক্ষার্থীর অভিভাবক এসে  তার শিশুদের পোশাক গ্রহণ পর্ব শেষ না হচ্ছে। এইবছর শিক্ষার্থী প্রতি দুই সেট পোষাকের জন্য সরকারি বরাদ্দ অর্থের পরিমাণ  ৬০০টাকা(ছয়শত টাকা)। 18/11/2020 বুধবার  বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে 2020 শিক্ষা বর্ষের  বিদ্যালয়ের পোশাক  তুলে দেওয়াল বিশেষ  মুহূর্ত  ছবিতে ধরা হয়েছে ।

 

 

 

 



...

8TH PHASE MIDDAY MEAL DISTRIBUTION.

আগামী ০৯/১১/২০২০ সোমবার অষ্টম পর্যায়ের 

মিড ডে মিলের খাদ্য সামগ্রী শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে সমস্ত সরকারী নির্দেশাবলী অনুসরণ করে।এই পর্বে খাদ্য সামগ্রী ২কেজি  চাল,১কেজি ছোলা,১কেজি আলু ও দশ টাকা মূল্যের একটি সাবান প্রতি শিক্ষার্থীদের দেওয়া হবে। অভিভাবকদের মুখে মাস্ক ও হাত স্যানিটাইজার করার পর খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারবে। ঐদিন সকাল সাড়ে দশটার থেকে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত  সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজটি করা হবে জননী স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যাদের সহযোগিতায়। এরজন্য খাদ্য সামগ্রী মজুত করা হবে আগামী ০৬/১১/২০২০শুক্রবার ও খাদ্য সামগ্রী প্যাকিং করা হবে আগামী ০৭/১১/২০২০ শনিবার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের সহযোগিতায়। এছাড়াও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক উক্ত দিনগুলোতে উপস্থিত থাকিয়া   মনিটারিং করবেন।


...

শিক্ষার্থীদের পোশাক তৈরি করার জন্য গাইঘাটা পূর্ব চক্রের অধীনস্থ গাইঘাটা ব্লক স্তরে অবস্থিত সকল সরকারি অনুমোদিত স্ব-নির্ভর গোষ্ঠীর কাজ থেকে কোটেশান দাখিল করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান জানিয়ে নোটিশ দেওয়া হল-- যা গাইঘাটা পূর্ব চক্র, গাইঘাটা ব্লক, স্থানীয় ডুমা গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তরে মহিলা স্ব-নির্ভর গোষ্ঠীকে এই নোটিশের প্রতিলিপি দেওয়া হয় । তার পূর্বে গ্রাম শিক্ষা কমিটির সদস্যরা প্রাথমিক সভা করে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করে।যা গত ১লা অক্টোবর বৃহস্পতিবার বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে বিশেষ সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।নোটিশের  ছবি  সর্ব ডানদিকে রয়েছে।




...

৭তম পর্রের মিড ডে মিলের জেলা প্রশাসন থেকে পরিবর্তন করার জন্য এই পর্বের খাদ্য সামগ্রীর বিতরণ  ৫ই অক্টোবর সোমবারের পরিবর্তে   ৯ই অক্টোবর শুক্রবার সমস্ত স্বাস্থ্য বিধি মেনে (কভিড-১৯) কেবলমাত্র অভিভাবকদের হাতে  ২কেজি চাল,১কেজি আলু,১কেজি ছোলা,১টি ১০টাকা দামের সাবান ও ১টি মাস্ক দেওয়া হবে।ফলে উক্ত দিনে সকাল সাড়ে দশটার সময় থেকে এক এক করে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিভাবকরা মাস্ক পরিধান করে পূর্বের ন্যায় সমস্ত স্বাস্থ্য বিধি  ও নিয়ম মনে  তাদের শিশুদের জন্য খাদ্য সামগ্রী গ্রহণ করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।                                                                                                                                                এরজন্য                                         (১) খাদ্য সামগ্রী মজুত করা হবে--০৬/১০/২০২০(মঙ্গলবার)।                                         (২) খাদ্য সামগ্রী প্যাকিং করা হবে--০৭/১০/২০২০(বুধবার)।      ‌                                                                                                        আদেশানুসারে                                                       বিদ্যালয় কর্তৃপক্ষ      


...

7TH PHASE FOODSTUFFS  DISTRIBUTION. 


...

NEXT DATE OF DISTRIBUTION OF FOODSTUFFS  (2KG RICE +1KG POTATP +1KG CHHOLA + Rs.10 ONE SOAP)  DUE TO  COVID--19 FOR THE MONTH OF OCTOBER- -2020.  (BY PROPER GOVT. ORDER & PROPER GUIDELINES)                                                                                            (1)    APPROX. DATE OF DISTRIBUTION: ---05/10/2020    (MONDAY)                                                                      (2) APPROX.  DATE OF  PACKING: ---03/10/2020 (SATURDAY)                                                                                               (3) DATE OF STORAGE:--- WITH IN 02/10/2020 (FRIDAY)                                                                                                                                                    .                                                                                                                                                                                      BY ORDER OF THE  ADMINISTRATON                                                   BYASATI F.P. SCHOOL                                   এতদ্বারা  বিদ্যালয়ের সমস্ত  শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী 5ই অক্টোবর- 2020 তারিখে পূর্বের ন্যায়  সমস্ত সরকারি নির্দেশাবলি  মেনে করোনা পরিস্থিতিতে তাদের শিশুদের জন্য সরকারি আদেশানুসারে 7তম পর্যায়ে   শিক্ষার্থী প্রতি 2কেজি চাল, 1কেজি আলু,1কেজি ছোলা ও 10টাকা মূল্যের  সাবান দেওয়া হবে ।তাই উক্ত দিনে সকাল সাড়ে দশটার পর থেকে  আপনারা  এক এক করে বিদ্যালয়ে এসে খাদ্য সামগ্রী গ্রহণ  করে নিয়ে  যাবেন।                                                                                                                                                                                 আদেশানুসারে                                                                                 বিদ্যালয়  কর্তৃপক্ষ