গজা হাই স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির সেপ্টেম্বর মাসের মিড ডে মিলের - ১. চাল, ২.আলু, ৩. ছোলা, ৪. সাবান, বিতরণ করা হবে আগামী ৮, ৯, ১০, তারিখে। সময় - ১১টা থেকে ২ টা পর্যন্ত।
অভিভাবক অথবা ছাত্রছাত্রীদের পরিচিত ব্যাক্তিকে আসতে হবে।
ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসবে না।
বিদ্যালয়ে আসার সময় মাস্ক অবশ্যই পরে আসতে হবে। অন্যথায় বিদ্যালয়ে প্রবেশ করা যাবে না।
পঞ্চম থেকে দশম শ্রেণির সংখ্যালঘু ছাত্রছাত্রীদের 'মাইনোরিটি স্কলারশিপ ' রিনুয়াল / নতুন আবেদন যে কোনো কম্পিউটার সেন্টারে করে পাসবই এর প্রথম পাতার জেরক্স সহ বিদ্যালয়ে জমা দিতে হবে।
এখনো পর্যন্ত ব্যাংক একাউন্ট যাদের নেই তাদের একাউন্ট করে বিদ্যালয়ে যোগাযোগ করতে হবে।