
আমাদের বিদ্যালয়ে মনোরম গ্রামীণ পরিবেশে শিশুদের শিক্ষাদান করা হয়। আমাদের বিদ্যালয়ের মাঠে শিশুরা তাদের গ্রামীণ খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করে থাকে। আমাদের বিদ্যালয়ের ক্যাম্পাসের একধারে রয়েছে একটি সুন্দর সুসজ্জিত বাগান। একদিকে রয়েছে বন্যা কবলিত মানুষদের জন্য নির্মিত বিল্ডিং পাশে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র।