
আমাদের স্কুলের ক্যাম্পাসটি একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত যা দেখে মনে হয় গ্রামের মাঝে একটি নক্ষত্রের মতো উজ্জ্বল আমাদের স্কুল। স্কুলের এক পাশে যেমন ধানের জমি আছে ঠিক তেমনি স্কুলের আরেক পাশে একটি সুন্দর গ্রাম আছে যেখানে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষেরা শিক্ষা পান। স্কুলের পূর্ব দিকে একটি সুন্দর খেলার মাঠ আছে উত্তর দিকে সোবড়া এস জি হাই স্কুল অবস্থিত।