
কার্ত্তিকপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় 1954 সালের 16 সেপ্টেম্বর উত্তর 24 পরগনা , দেগঙ্গা চক্রের , বিশ্বনাথপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল। টাকি রাস্তার ধারে সাত কাঠা জমিতে , দুটি মাটির ঘর নিয়ে আমাদের বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। আমাদের বিদ্যালয়টি বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষকদের প্রচেষ্টা এবং সরকারি সহযোগিতায় উন্নত থেকে উন্নততর হয়ে চলেছে। শিক্ষক-শিক্ষিকারা উন্নত সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের উন্নত মানের পুঁথিগত শিক্ষা , সামাজিক শিক্ষা দিয়ে থাকেন। উন্নত মানের ছাত্রসমাজ তথা উন্নত সমাজ গঠনের লক্ষ্যে আমাদের শিক্ষকরা শিক্ষিকারা নিরলস পরিশ্রম করে চলেছেন।