
আমাদের বিদ্যালয়টি দ্বিতল বিশিষ্ট পাকা- বাড়ী। বিদ্যালয়ে শিক্ষার্থীদের বসার জন্য শ্রেণীভেদে আলাদা আলাদা শ্রেণীকক্ষ এবং প্রতিটি কক্ষে ফ্যান ও বৈদ্যুতিক বাতির ব্যবস্থা আছে এবং শ্রেণীকক্ষ গুলি নানা শিক্ষা সহায়ক অঙ্কনে অঙ্কিত করা। ছাত্র- ছাত্রীদের জন্য আলাদা আলাদা ভাবে পাকা শৌচালয় এবংবিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে, এছাড়া মিড- ডে মিলের জন্য আলাদা গৃহ আছে। খেলাধূলার জন্য বড় মাঠের ব্যবস্থা আছে এবং সমগ্র বিদ্যালয়টি খেলার মাঠ সমেত পাঁচিল দিয়ে ঘেরা।