Our Campus

সবুজে ঘেরা বিস্তীর্ণ মাঠ, তারই মধ্যে আমাদের স্কুল। পাশাপাশি গ্রাম গুলির বাইরে এই বিদ্যালয় অনেকটা আশ্রমের মত। বিদ্যালয়ের সামনে একটুকরো খেলার মাঠ আছে, সেখানেই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা খেলাধুলা করে। চারটি শ্রেণী কক্ষ নিয়ে অবস্থিত বিদ্যালয়ের মুল ভবন। পর্যাপ্ত জায়গা আছে ছাত্রছাত্রীদের মুক্তমনে বড় হয়ে ওঠার জন্য। এছাড়া আর একটি অতিরিক্ত শ্রেণী কক্ষ আছে যেটি বর্তমানে অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। ছাত্র ছাত্রী দের জন্য আলাদা বাথরুম, ও পানীয় জলের ব্যবস্থা ও আছে।