
সবুজে ঘেরা খোলা আকাশের নীচে প্রায় দুই বিঘা বিদ্যালয় প্রাঙ্গণ। প্রধানমন্ত্রী গ্রাম সড়কের (বিক্রমপুর- লক্ষ্মীসাগর) উপর অবস্থিত তিলবাড়ী জুনিয়র হাই স্কুল ২০১১ থেকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে উঠছে। নব নির্মিত উচ্চ প্রাথমিক বিদ্যালয় হওয়াতে পরিকাঠামোর সমস্যা আছে। কিন্তু আন্তরিকতার সাথে তৈরি বিদ্যালয় ভবন ও প্রাঙ্গণ এই অঞ্চলের মধ্যে অবশ্যই ব্যতিক্রমী।