
সকল বাবা মায়েরা অনেক আশা নিয়ে গুটি গুটি পায়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেন । সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপর অনেক দায়িত্ব অর্পণ করেন । আমাদের বিদ্যলালয়ে দুজন শিক্ষক এবং একজন শিক্ষিকা আছেন । প্রত্যেকেই সকল ছাত্র ছাত্রীকেই নিজের সন্তানের মতন দেখেন । লেখাপড়ার দিকে বিশেষ নজর দেওয়া হয় । প্রতিটি মুহুর্ত তাদের প্রতি নজর রাখেন । সকল ছাত্র ছাত্রীদের নাচ, গান এবং ছবি আঁকার দিকে বিশেষভাবে নজর রাখা হয় । সুস্থ নাগরিক হিসাবে গড়ে তোলায় আমাদের বিশেষ লক্ষ্য । সর্বাঙ্গিন বিকাশের লক্ষ্যে সর্বদা দৃষ্টিপাত করা হয় ।
HT
AT