Rules & Regulations

১.বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের সকাল ১০.৪০ এর মধ্যে বিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ অনিবার্য।

২.কোনো ছাত্র-ছাত্রী বিদ্যালয় ছুটির পূর্বে বিদ্যালয় পরিত্যাগ করতে চাইলে অভিভাবকের আবেদনপত্র দেখাতে হবে।

৩.বিদ্যালয়ে উপস্থিত প্রত্যেক ছাত্র-ছাত্রীদের প্রার্থনার সময় সমবেত হওয়া বাধ্যতামূলক।

৪.ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের কোনো সম্পত্তি নষ্ট করতে পারবে না।

৫.প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় অনুমোদিত পোশাক পরিধান করে আসতে হবে।

৬.মিড-ডে-মিল গ্রহণের আগে সাবান দিয়ে হাত পরিস্কার করে ধুয়ে দিতে হবে।

৭.ছাত্র-ছাত্রীদের কোনো দ্রব্য হারালে বা চুরি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

৮.বিদ্যালয় চলাকালীন ছাত্র-ছাত্রীদের নম্র-ভদ্র আচরণ মেনে চলতে হবে।

৯.ছাত্র-ছাত্রীদের শতকরা ৭৫% দিন বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক।

১০.বিদ্যালয়ে মোবাইল,আইপড বা অডিও-ভিজুয়াল বস্তু আনা কোঠরভাবে নিষিদ্ধ।

১১.শ্রেণীকক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব ছাত্র-ছাত্রীদেরি গ্রহণ করতে হবে।নিয়মিত বিশেষকরে সতাহান্তে শ্রেণিকক্ষ পরিস্কার করতে হবে।

১২.বিদ্যালয় প্রাঙ্গণের বাগান ও সবুজ তৃনাঙ্গন সুরক্ষার দায়িত্ব ছাত্র-ছাত্রীদের।

১৩.শ্রেণীকক্ষে অকারনে লাইট,ফ্যান চালানো চলবে না। ছুটির পর শ্রেণীকক্ষ পরিত্যাগ করার সময় লাইট,ফ্যান বন্ধ করতে হবে।