Rules & Regulations

বিদ্যালয়ে পাঠরত প্রতিটি ছাত্রছাত্রীকে নিম্নলিখিত নিয়ম-শৃঙ্খলা মেনে  চলতে হবে

  1. প্রার্থনা সকাল ১০:৫০মিনিটে। সকল ছাত্র ছাত্রীদের প্রার্থনা সভায় উপস্থিত থাকতে হবে।

  2. বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে। পোশাক যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়।

  3. নিয়মিত নিজের নখ ও  চুল কাটতে হবে। দাঁত পরিষ্কার রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে।

  4. কোনো কারণে কয়েক দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে পরবর্তী উপস্থিতির দিনে অনুপস্থিতির কারণ উল্লিখিত অভিভাবকের আবেদনপত্র সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের কাছে জমা দিতে হবে।

  5. বিদ্যালয় চলাকালে কোনোমতেই বিদ্যালয় ত্যাগ করা চলবে না। যদি কোনো বিশেষ কারণে বিদ্যালয় ছেড়ে কোথাও যেতে হয়  তাহলে শ্রেণিশিক্ষক/শ্রেণিশিক্ষিকা অথবা প্রধানশিক্ষকের অনুমতি নিয়ে যেতে হবে।

  6. নিজ নিজ শ্রেণিকক্ষ ও সামনের বারান্দা/উঠোন বা সিঁড়ি নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

  7. বিদ্যালয় চলাকালিন শ্রেণিকক্ষের বাইরে ঘোরাফেরা করা যাবে না।

  8. শ্রেণিকক্ষে শান্ত হয়ে বসতে হবে, চিৎকার-চেঁচামেচি করা যাবে না।

  9. পারস্পরিক সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে।

  10. প্রতিদিনের ক্লাস-রুটিন অনুযায়ী বই-খাতা  ও অন্যান্য শিক্ষা-সরঞ্জাম নিয়ে বিদ্যালয়ে আসতে হবে।

  11. বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি কাম্য। বিদ্যালয়ে পালনীয় দিবসগুলিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

  12. ব্যবহার করার পর শৌচাগারকে যথাসম্ভব পরিষ্কার রাখার জন্য সচেষ্ট হতে হবে।