Rules & Regulations

আমাদের বিদ‍্যালয়ে শিক্ষার্থীদেরকে নিম্নলিখিত নিয়মাবলী মেনে চলতে হবে:--

 

১. প্রতিটি ছাত্র - ছাত্রীকে ক্লাস শুরুর পূর্বে প্রার্থনা সভায় উপস্থিত থাকতে হবে। 

২. বিদ্যালয়ে নির্দিষ্ট পোষাক(School dress) পরে আসা বাধ্যতামূলক। 

৩. বিশেষ অনুমতি ব্যাতিত বারান্দাই বা প্রাঙ্গণে ঘোরাফেরা করা যাবে না।

৪. বিশেষ অনুমতি ছাড়া কোন ছাত্র - ছাত্রী ছুটির আগে বিদ্যালয় পরিত্যাগ করতে পারবে না। 

৫. বিদ্যালয় নোটিশ বোর্ড অনুসরণ করতে হবে।

৬. বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

৭. বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে কারণ সহ অভিভাবকের দরখাস্ত শ্রেণী শিক্ষকের কাছে জমা দিতে হবে। 

৮.প্রতি মাসে অন্তত একবার অভিভাবকদের বিদ্যালয়ে এসে সাক্ষাৎ করতে হবে।