Rules & Regulations
“বিশ্বপ্রকৃতির শৃঙ্খলাবোধেই জগৎ চলমান আছে এবং থাকবেও”
বিদ্যালয়ের নিয়মাবলী
১। প্রতিদিন প্রত্যেক ছাত্র/ছাত্রীদের প্রার্থনা সভায় অংশ গ্রহণ করতে হবে।
২। বিনা অনুমতিতে ছুটির ঘন্টার পূর্বে ছাত্র/ছাত্রীরা বিদ্যালয় ত্যাগ করতে পারবে না, তবে শেষে
ক্লাস না হলে আগের ক্লাসের শেষে ছুটি হবে।
৩। বিদ্যালয় চলাকালীন কোন ছাত্র/ছাত্রী বিদ্যালয়ের বাইরে যেতে পারবে না এবং প্রতি
পিরিয়ডের পর শ্রেণীকক্ষের বাইরে যেতে পারবে না।
৪। বিদ্যালয়ে আসার পর পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের জন্য ছুটি মঞ্জুর করা যাবে না।
৫। জলপানের জন্য ও প্রস্রাবের জন্য শ্রেণী শিক্ষক/শিক্ষিকার অনুমতি নিয়ে শ্রেণীকক্ষের
বাইরে যেতে পারবে।শ্রেণীশিক্ষক ও শিক্ষিকার অবর্তমানে শ্রেণী মনিটারের অনুমতি নিতে হবে।
৬। বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নির্দিষ্ট পােষাক বা ইউনিফর্ম পরে আসতে হবে।
৭। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়মানুসারে প্রত্যেক ছাত্র/ছাত্রীকে মােট শিক্ষণ দিবসের
শতকরা ৭০ভাগ উপস্থিত থাকতে হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে আরও তথ্য জেনে নিতে হবে।
৮। প্রয়ােজন ছাড়া বিদ্যালয় অফিস বা স্টাফ রুমে আসা যাবে না।
৯। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাৎকারের সময় প্রত্যহ ১টা-২টা।উক্ত সময়ের মধ্যেই কেবল Attestation এর কাজ করা যাবে।
১০। প্রতিদিন ক্লাসের পড়া করে আসতে হবে এবং প্রতিটি সার্বিক মূল্যায়ণ- এ অবশ্যই অংশগ্রহণ করতে হবে।
১১। কোন ছাত্র/ছাত্রী অসুস্থতার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে বা পরীক্ষায় অনুপস্থিত থাকলে
চিকিৎসকের সার্টিফিকেট সহ অভিভাবক অথবা অভিভাবিকার আবেদনপত্র প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে।
১২। সাংস্কৃতিক ও ক্রীড়া দিবসে অবশ্যই সকল ছাত্র/ছাত্রীকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। |