Rules & Regulations

১লা জুলাই থেকে ৩১ শে মার্চ পর্যন্ত বেলা ১০:৩০ থেকে বৈকাল ০৩:৪০ মিনিট পর্যন্ত বিদ্যালয় খোলা  থাকিবে l মাঝে ৪০ মিনিটের বিরতি থাকবে l ১লা এপ্রিল থেকে ৩০শে জুন পর্যন্ত সকাল ০৬:৩০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয় খোলা থাকবে l মাঝে ৩০ মিনিটের একটা বিরতি থাকবে l শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়া এবং বিদ্যালয় ছুটি না হওয়া পর্যন্ত বিদ্যালয় উপস্থিত থাকা বাধ্যতামূলক l সরকার নির্দেশিত পাঠ্যপুস্তক দ্বারা পাঠদানবাধ্যতামূলক l প্রয়োজনে অন্য ভালো পুস্তকের  সাহায্য নেওয়া যেতে পারে l ভর্তি হতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের প্রত্যাখ্যান করা চলবেনা l প্রথম শ্রেণিতে ভর্তির জন্য সেই বছরের ১লা জানুয়ারি তারিখে বয়স হতে হবে ন্যুনতম ৬ বছর l mid মিড ডে মিল ও সর্বশিক্ষা মিশন সহ বিদ্যালয়ের কর্মসূচিতে সকল শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণ বাধ্যতামূলক l নির্দিষ্ট বোর্ডে মিড ডে মিলের হিসাব প্রতিদিন দিতে হবে l শ্রেণিকক্ষে পাঠদান সম্পর্কিত লিখিত পূর্বপাঠ প্রস্তুতি থাকা বাধ্যতামূলক l প্রতিদিন এক ঘণ্টা করে বিদ্যালয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাধ্যতামূলক l স্বাধীনতা দিবস,  সাধারণতন্ত্র দিবস ও মহাপুরুষদের জন্মদিন উপলক্ষে ধার্য ছুটির দিন গুলোতে নিয়মিত পঠন পাঠন বন্ধ রেখে দিনগুলি যথাযথ মর্যাদা সহকারে পালন করতে হবে l বিদ্যালয় প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার রাখা এবং ছাত্র ছাত্রীরা যাতে নিয়মিত পায়খানা প্রস্রাবাগার উপযুক্ত ভাবে ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে l  মুসলিম পর্বের দিনগুলি যেহেতু চন্দ্র মাস হিসাবে ধার্য হয়ে থাকে সেহেতু তালিকায় ছুটির দিনগুলি পরিবর্তন করা যেতে পারেl