Rules & Regulations

  1. প্রত্যেক ছাত্রীকে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া এবং বিদ্যালয়ের পোষাক পরিধান করিয়া বিদ্যালয়ে কর্মদিবসে সকাল ১০টা ৪০মিনিটের পূর্বে বিদ্যালয়ে আসিয়া প্রার্থনা সভায় নিজ শ্রেণী সারিতে দাঁড়াইয়া প্রার্থনা সঙ্গীতে যোগ দিতে হইবে ।

  2. প্রত্যেক ছত্রীকে পঠন-পাঠনের পরিবেশ বজায় রাখিতে হইবে এবং পাঠে মনোযোগী হইতগে হইবে।

  3. টিফিনের সময় ছাড়া বিদ্যালয়ের বারান্দায় কিংবা বিদ্যালয় প্রাঙ্গণে কিংবা শ্রণীকক্ষের ভিতর ঘোরাঘুরি নিষেধ।

  4. বিদ্যালয়ে আসিবার পর শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোন কারণে ছুটি গ্রাহ্য হইবে না। বিষেশ প্রয়োজনে বারী যাইতে হইলে অভিভাবকের স্বাক্ষর সহ আবেদন পত্রটি সঙ্গে আনিয়া প্রধান শিক্ষিকাকে দিয়া মঞ্জুর করাইয়া লইতে হইবে। বিদ্যালয়ে আসিয়া কোনও ছাত্রী যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে বাড়ী নিয়ে যাওয়ার জন্য ফোনে অভিভাবককে জানানো হইবে। পিতা অথবা মাতা ভিন্ন অন্য কারোর হাতে মেয়েকে ছাড়া যাইবে না। গুরুতর অসুস্থ হইলে নিকটবর্তী স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হইবে ।

  5. কোন কারণে কোন ছাত্রী কোনদিন বিদ্যালয়ে উপস্থিত হইতে না পারিলে তাহার কারণ নির্দেশিকার নির্দিষ্ট পৃষ্ঠায় উল্লেখ করিয়া অভিভাবকের স্বাক্ষর সহ পরবর্তী দিনেই শ্রণী শিক্ষিকাকে দেখাইতে হইবে। অন্যথায় তাহাকে শ্রেণীকক্ষ হইতে বিতাড়িত করা হইবে ।

  6. পশ্চিম বঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ / উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী প্রত্যেক ছাত্রীকে কর্মদিবসের অন্তত ৭০% দিন বিদ্যালয়ে উপস্থিত থাকিয়া ক্লাস করিতে হইবে। অন্যথায় সে নিয়মিত ছত্রী বলিয়া গণ্য হইবে না। কোন ছত্রী ৫০% এর কম দিন উপস্থিত হলে তাহাকে বার্ষিক / টেস্ট পরীক্ষায় বসিতে দেওয়া হইবে না।৫০% হইতে ৭০% দিন এর মধ্যে উপস্থিত হইলে বিদ্যালয় / সংসদ নির্ধারিত ১৫০ (একশত পঞ্চাশ টাকা) ফি দিতে হইবে ।

  7. প্রত্যেক ছাত্রীর স্বভাব সুন্দর, মার্জিত ও পরিশীলিত হইতে হবে। অশোভন আচারণ বা কোন অপরাধ করিলে তাহাকে কঠোর শাস্তি পাইতে হইবে এবং অভিভাবককে জানাও হইবে ।

  8. সরকার/ বিদ্যালয় নর্ধারিত সকল ফি নতুন বর্ষের শুরুতে পঠন-পাঠনের স্বার্থে এককালীন নির্দিষ্ট দিনে বিদ্যালয় অফিসে জমা দিতে হইবে। ফি দিতে অপারগ হইলে অভিভাবকের স্বাক্ষর সহ প্রধান শিক্ষিকার নিকট দরখাস্ত করিতে হইবে ।

  9. কোন ছত্রী বিদ্যালয়ের কোন সম্পর্ত্তির ক্ষতি সাধন করিলে তাহাকেউপযুক্ত ক্ষতিপূরণ দিতে হইবে ।

  10. বিঙ্ঞান, ভূগোল এবং কর্মশিক্ষা, পরিবেশ শিক্ষা বিষয়ে পৃথকLaboratory Note Book ব্যবহার করিতে হইবে ।

  11. ৯ম ও ১০ম শ্রেণীতে বৎসরব্যাপি তিনটি প্রস্তুতিকালীন অভিক্ষণ এর কাজ হিসাবে প্রত্যেকবিষয়ে তিনটি করে স্কুলে উপস্থিত থেকেWorksheet তৈরী করতে হবে ও নির্দিষ্ট পর্যায়ক্রমিক অভিক্ষণের আগে বিষয় শিক্ষিকাকে জামা দিতে হবে ।

  12. একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের একটি করে Project Workbook যথাক্রমে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষার আগে বিষয় শিক্ষিকাকে জমা দিতে হবে ।

  13. সরকারী নির্দেশনামা অনুসারে বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী হইতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দুপুরে মিড-ডে মিলের ব্যবস্থা চালু রাখা হইয়াছে ।