
* সকল ছাত্র ছাত্রীদের কে সকাল ১০টা ৪০ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক।
* পরিষ্কার, পরিছন্ন হয়ে( ব্রাশ করে, নখ কেটে, মার্জিত চুল কাটিয়ে) পরিস্কার করা নির্ধারিত স্কুল উনিফর্ম জুতো মোজা সহ পরে স্কুলে আসতে হবে।
* সকাল ঠিক১০ টা৫০ মিনিটে প্রারম্ভিক সমাবেশের( প্রার্থনা) জন্য সারিবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ ভাবে লাইনে দাঁড়ানো বাধ্যতামূলক।
* প্রতিটি বিষয়ের ক্লাস ওয়ার্ক মনোযোগ সহকারে করতে হবে।
* শিক্ষার্থী একদিনের বেশি বিদ্যালয়ে অনুপস্থিত হলে অবিভাবকে তার উপযুক্ত কারণসহ প্রধান শিক্ষককে লিখিত জানাাতে হবে।
* স্কুল বা ক্লাস চলা কালীন কোনোরকম শারীরিক বা বাহ্যিক সমস্যা হলে সঙ্গে সঙ্গেই ক্লাস টিচার বা প্রধান শিক্ষক কে জানাতে হবে।
* অন্য সহপাঠীদের প্রতি কোনো অভিযোগ থাকলে বা পড়াশোনা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা স্কুলের প্রধান শিক্ষক কে জানাতে হবে।
* স্কুল চলাকালীন স্কুল ক্যাম্পাসের বাইরে যাাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ।
* স্কুল ক্যাম্পাস এর মধ্যে কোনোরকম আবর্জনা( কাগজের টুকরো,প্লাস্টিক বা প্লাটিকের সামগ্রী বা অন্য বজ্য) যেখানে সেখানে ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।
* টয়লেট ব্যবহারের সময় যথেষ্ট জল ব্যবহার করতে হবে।
* মিড ডে মিল খাওয়ার আগে ভালো ভাবে সাবান দিয়ে হাত ও থালা ধুতে হবে।
* মিড ডে মিল খাবারের গুণগত মান নিয়ে কোনো অভিযোগ থাকলে দ্রুততার সহিত প্রধান শিক্ষক কে জানাতে হবে।
* মিড ডে মিল খাওয়ার পর উৎচ্ছিষ্ট খাদ্যবস্তু যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে।
*water ATM machine এ পানীয় জল ছাড়া হাত মুখ ও থালা ধোওয়া কঠোর ভাবে নিষিদ্ধ
* বিদ্যালয়ে অবিভাবক মিটিং অনুষ্ঠিত হলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক।
* যে সকল অবিভাবক বিদ্যালয় ছুটির পর তাদের সন্তানকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আসেন , সেক্ষেত্রে ছুটির নির্দিষ্ট সময়ের ১০ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক।
* বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা( অঞ্চল/ চক্র/সাব ডিভিশন/ডিস্ট্রিক/রাজ্য লেবেল) অনুষ্ঠিত হলে, সিলেক্টেড ছাত্র/ ছাত্রী অবিভাবককে উল্লেখ করা ভেনুতে নিয়ে যাওয়া ও আসার জন্য তৎপর থাকতে হবে।
* শিক্ষা অধিকার আইন (RTE Act) কে সর্বোপরি সর্বাপেক্ষা প্রাধান্য দিতে হবে।