Rules & Regulations
ছাত্র-ছাত্রীদের অবশ্য পালনীয় কয়েকটি আচরণবিধি
- সকল ছাত্রছাত্রীকে 10:45 এরমধ্যে বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের প্রাত্যহিক প্রার্থনায় হাজির হয়ে, সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রাখতে হবে।
- সকল ছাত্রছাত্রীকে প্রত্যহ বিদ্যালয় এর নির্দিষ্ট পোশাক পড়ে আসতে হবে।
- নিজেকে এবং নিজের পোশাক পরিচ্ছদ সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- শ্রেণিকক্ষ ,বিদ্যালয় পরিসর এবং শৌচালয় সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- কোন প্রকার ছুটির প্রয়োজন হলে অভিভাবক বা অভিভাবিকাকে প্রধান শিক্ষকের সহিত সাক্ষাৎ করতে হবে।
- বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার নির্দেশ সর্বদা মেনে চলতে হবে।
- বিদ্যালয়ের প্রতিটি সহপাঠক্রমিক কার্যাবলী তে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করতে হবে।
- উদযাপন দিবসগুলোতে সংশ্লিষ্ট সকলকে অতি অবশ্যই বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
- সকল ছাত্রছাত্রীকে মধ্যাহ্নভোজন এ অংশগ্রহণ করতে হবে।
- দীর্ঘদিন কোন বিশেষ কারণে ছাত্র বা ছাত্রী অনুপস্থিত থাকলে অভিভাবককে অবশ্যই বিদ্যালয়ে জানাতে হবে।
- পঠন-পাঠন বা অন্য কোন বিষয়ে অভিযোগ থাকলে তা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে।
- বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষায় অবশ্যই বসতে হবে।
- সকল ছাত্রছাত্রীকে নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং কোনভাবেই শৃঙ্খলা ভঙ্গ করা চলবে না।
- স্কুল শুরু হবার পর ছুটি না হওয়া পর্যন্ত বাইরে ঘোরাঘুরি বা বিনা অনুমতিতে বিদ্যালয় পরিসরের বাইরে যাওয়া চলবে না।
- টিফিন চলাকালীন বিদ্যালয় পরিসরেই সকলে মিলে খেলাধুলা করতে হবে।