Rules & Regulations

বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা এবং জীবনাচরণ সুষ্ঠু এবং সুন্দর হওয়া বাঞ্চনীয় ।এই উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত কর্তব‍্যগুলি যথাযথ ভাবে পালন করতে হবে ।

(১) 'শ্রদ্ধাবান্ লভতে জ্ঞানম্ '-এই আদর্শটি স্মরণ রেখে বিদ‍্যালয়ে এবং বিদ‍্যালয়ের বাইরে সর্বাবস্থায় শোভন আচরণ করতে হবে।

(২) বিদ্যালয়ে আসার সময় বিদ‍্যালয়ের নির্দিষ্ট পোশাক ব‍্যবহার করতে হবে।(স্কুলের অনুমোদিত পোষাক-ছাত্র-সাদা হাফ সার্ট ও নীল হাফ প‍্যান্ট,ছাত্রী-সাদা হাফ সার্ট ও নীল স্কার্ট ,কালো সু ,নেভী ব্লু সোয়েটার)।

(৩) বিদ্যালয়ে পাঠ চলাকালীন বারান্দায় পায়চারী করা বা দৌড়ান নিষিদ্ধ ।

(৪) শারীরশিক্ষার জন‍্য নির্দিষ্ট সময়ে সব ছাত্র-ছাত্রীদের মাঠে বা কক্ষে নির্দিষ্ট পোশাকে (কালো হাফ প‍্যান্ট ও সাদা স‍্যান্ডো গেঞ্জি) উপস্থিত থাকতে হবে ।

(৫) বিদ্যালয় শুরু হওয়ার পূর্বে ও ছুটির পর ছাত্র-ছাত্রীরা নিজ নিজ শ্রেণী কক্ষ পরিষ্কার করবে ।এজন্য নির্বাচিত সাফাই সেবক প্রতি মাসে ক্রমিক সংখ্যা অনুযায়ী ছাত্র-ছাত্রীদের তালিকা প্রস্তুত করবে এবং প্রত‍্যেক ছাত্র-ছাত্রীকে সেই মত কাজ করতে হবে।

(৬) প্রত‍্যেক ছাত্র-ছাত্রীকে প্রার্থনা আরম্ভ হওয়ার আগে শ্রেণী কক্ষে উপস্থিত থেকে সাফাই কাজে অংশগ্রহণ করতে হবে,প্রার্থনা ও জাতীয় সঙ্গীত তে অংশ গ্রহণ করতে হবে।

(৭) শ্রেণী কক্ষে কোন ছাত্র-ছাত্রী অমনোযোগী হলে বা গোলমাল করলে শ্রেণী সেবক উক্ত ছাত্র-ছাত্রীর নাম প্রধান শিক্ষক মহাশয় বা অপর কোন শিক্ষক মহাশয়ের কাছে জানাবে ।

(৮) শ্রেণী কক্ষের মধ্যে ও বারান্দায় কাগজের টুকরো, ফলের খোসা ইত্যাদি ফেলা চলবে না ।সে গুলি নির্দিষ্ট আবর্জনা পাত্রে ফেলতে হবে ।

(৯) বিদ্যালয় এ আসার পর ছুটি দেওয়া হয়।না ।(হঠাৎ অসুস্থতা ব‍্যতীত )

(১০) বিদ্যালয়ের নতুন শিক্ষা বর্ষের শুরুতে প্রত‍্যেক শ্রেণীতে শ্রেণী সেবক/সেবিকা, সহকারী শ্রেণী সেবক/সেবিকা, কৃষ্টি সেবক ও সহকারী কৃষ্টি সেবক বা সেবিকা, সাফাই সেবক/সেবিকা নির্বাচিত হবে ।

(১১) বিদ্যালয় ছুটি হলে কোলাহল ও হুড়োহুড়ি না করে সারিবদ্ধভাবে বাড়ি যেতে হবে।

(১২) প্রধান শিক্ষিকার সহিত সাক্ষাৎ এর সময় বেলা 12 টার পর ।

(১৩) বিদ্যালয়ে এসে বিদ্যালয় ছুটির পূর্বে ছাত্র-ছাত্রীদের স্কুল পরিধি ছেড়ে বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ ।

(১৪)  বিদ্যালয় এর ভিতরে কোন প‍্যাকেট জাতীয় জাঙ্ক ফুড খাওয়া যাবে না ।

(১৫) মিড -মিল খাওয়ার আগে ও পরে সঠিক নিয়মাবলী (পাঁচটি ধাপ)মেনে হাত ধোওয়া বাধ্যতামূলক ।

(১৬) স্বনির্ভর গোষ্ঠী পুষ্টিকর খাদ্য প্রদান করবে ,তা গ্রহণ করতে হবে ।

(১৭) শিক্ষক মহাশয়রা সেই খাদ্য গ্রহণের মাধ্যমে খদ‍্যের গুণগত মানের সুনিশ্চিত করবেন এবং তা প্রধান শিক্ষিকা তত্ত্বাবধান করবেন।

(১৯) শৌচাগার ব‍্যবহার এর পর বেশি করে জল ব‍্যবহার করতে হবে ।

(২০) চুল -নোখ এর প্রতি নিয়মিত যত্নবান হতে হবে ।

(২১) বিদ্যালয় এ এসে কদর্য ভাষা ব‍্যবহার করা যাবে না ।

(২২) বিদ্যালয় এর সকল সক্রিয়তাভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক।

(২৩) পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিদ্যালয় এ আসতে হবে ।

(২৪) কোন অবস্থায় কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না।

(২৫) অভিভাবক মিটিং এ সকল অভিভাবকে উপস্থিত থাকতে হবে।

(২৬)  বিদ্যালয়ে অনুপস্থিত হলে অভিভাবক এর চিঠি আনতে হবে ।