
|
১. সমস্ত সংশ্লিষ্টরা আর.টি.আই. আইনের সমস্ত বিধিবিধানগুলো মানবে। ২. সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ের সময়বিধি কঠোর ভাবে মেনে চলবে। ৩. শিক্ষার্থীর বিদ্যালয়ে সল্প অনুপস্থিতির ক্ষেত্রে অভিভাবককেই বিদ্যালয় মৌখিকভাবে অনুপস্থিতির কারণ জানাতে হবে। ৪. শিক্ষার্থীর বিদ্যালয় দীর্ঘ অনুপস্থিতির কারণ অভিভাবককে বিদ্যালয় লিখিতভাবে জানাতে হবে। ৫. কোন শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকার অনুমতি ব্যতীত শ্রেণীকক্ষ ছাড়তে পারবে না। ৬. শিক্ষার্থীরা স্ন্যাকস জাতীয় খাবারের প্যাকেট বিদ্যালয় প্রাঙ্গণের যত্রতত্র ফেলতে পারবে না, সেগুলো নির্ধারিত ডাস্টবিনেই তারা ফেলবে। ৭. মিড ডে মিল খাওয়ার আগে এবং শৌচের পরে প্রতিটি শিক্ষার্থী সর্বদা সাবান দিয়ে ভালো করে হাত ধোবে। ৮. স্বনির্ভর গোষ্ঠী গুলি যথাযথ খাদ্য সুরক্ষা নিশ্চিত করবে। ৯. প্রধান শিক্ষক অথবা মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অবশ্যই প্রতিদিন খাবারের গুণগত মান যাচাই করবেন। ১০. সহকারি শিক্ষক শিক্ষিকারা টয়লেট ও বাথরুম গুলির স্যানিটেশন সুনিশ্চিত করবেন। |