1. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সকাল ১০.৩০ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
2. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সকাল ১০.৪০ মিনিটের মধ্যে প্রার্থনা সভায় যোগদান করতে হবে।
3. প্রার্থনার পরে নৈতিক শিক্ষার বিকাশে নীতি ও শিক্ষামূলক বাণী বলা আবশ্যিক।
4. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় নির্ধারিত পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে।
5. বিদ্যালয় অনুমোদিত পোশাক ছাড়া অন্য কোন পোশাক পরে বিদ্যালয় আসা যাবে না।
6. ১০.৪৫ মিনিটে গেট বন্ধ হবার পরে কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের বাইরে যেতে পারবে না।
7. অভিভাবক/অভিভাবিকার লিখিত দরখাস্ত ছাড়া কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয় চলাকালে বিদ্যালয়ের বাইরে যেতে পারবে না।
8. বিশেষ কারণে অনুপস্থিতির জন্য অভিভাবক/অভিভাবিকার দরখাস্ত শ্রেণীশিক্ষক/শ্রেণীশিক্ষিকার নিকট দাখিল করতে হবে।
9. বিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতিমূলক অনুষ্ঠান এবং অবশ্য পালনীয় দিনগুলিতে প্রত্যেক ছাত্র-ছাত্রীর যোগদান আবশ্যিক।
10. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শতকরা ৭৫ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। সকল ছাত্রদের মিড ডে মিল খাওয়া বাধ্যতামূলক এবং সকল ছাত্র ছাত্রীদের WIFS ও ALBENDAZOLE খাওয়া আবশ্যিক।
11. বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা অবশ্যই মেনে চলতে হবে এবং বিদ্যালয়ের সুনাম বজায় রাখতে হবে।
12. শ্রেণীকক্ষ ও শৌচাগার পরিষ্কার রাখতে হবে।
13. শ্রেণীকক্ষের বাইরে বা প্রাঙ্গনে অযথা ঘোরাঘুরি করা যাবে না।
14. খাবারের প্যাকেট, কাগজের টুকরো ইত্যাদি ডাস্টবিনে ফেলতে হবে।
15. বিদ্যালয় সংলগ্ন বাগানের পরিচর্চা করতে হবে ও খেলার মাঠ পরিষ্কার রাখতে হবে।
16. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে গাছ লাগাতে হবে ও গাছের যত্ন নিতে হবে।
প্রধান শিক্ষক