

১। বিদ্যালয় প্রতিদিন ১০ টা ৫০ মিনিটে শুরু হয়। ২। ১০ টা ৫০ এর সময় শৃঙ্খলার সাথে সকলকে প্রার্থনা সভায় অবশ্যই যোগ দিতে হবে। ৩। বিদ্যালয় এর কাজ শুরু হওয়ার অন্তত ১০ মিনিট পূর্বে ছাত্রছাত্রীদের বিদ্যালয় উপস্থিত হতে হবে। ৪। বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক ( নীল প্যান্ট ও সাদা শার্ট) পরে আসতে হবে। ৫। প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণি শনিবার বাদে প্রত্যহ ১টা ৪০ মিনিটে ছুটি হবে। ৬। দ্বিতীয় শ্রেণি শনিবার বাদে প্রত্যহ তিনটেতে ছুটি হবে। ৭। তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণি শনিবার বাদে প্রত্যহ ৩টে ৩০ মিনিটে ছুটি হবে। ৮। ছাত্র-ছাত্রীদের ছুটির পর ফেরত নেওয়ার জন্য অভিভাবকদের বিদ্যালয়ে ছুটি হওয়ার অন্তত 5 মিনিট পূর্বে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। ৯। নিয়মিত ও নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। প্রতিটি অনুপস্থিতির জন্য অভিভাবকের চিঠি আনতে হবে। ১০। প্রতিটি ক্লাস টেস্ট ও পর্ব ভিত্তিক মূল্যায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। ১১। মূল্যায়নের খাতা ও প্রগতি পত্র বাড়িতে পাঠানো হলে তা অভিভাবকের স্বাক্ষর সহ নির্দিষ্ট দিনের মধ্যে বিদ্যালয়ে ফেরত দিতে হবে। ১২। MDM এ ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বাঞ্ছনীয়। থালা ও জলের বোতল সাথে নিয়ে আসতে হবে ১৩। বিদ্যালয়ের সব রকম পালনীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের প্রিয় অংশগ্রহণ বাঞ্ছনীয়। ১৪। ১১ টার পর কোন অভিভাবক অভিভাবিকা বিনা প্রয়োজনে বিদ্যালয় প্রবেশ করবেন না। ১৫। অভিভাবক সভা ও মাতা সভা গুলিতে সকলের উপস্থিতি কাম্য। ১৬। বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সকলের মতামত ও সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।