1. বিদ্যালয় শুরু হয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহযোগে প্রার্থনার মাধ্যমে ! প্রার্থনার সময় ও বিদ্যালয়ে উপস্থিত সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীকে এক সঙ্গে উপস্থিত থাকা বাধ্যতামূলক ! 2. বিদ্যালয়ের সমস্ত নিয়মাবলি RTE - Act -র উর্ধে নয় ! 3. শিক্ষার্থীদের বই খাতা ও ব্যাগ এর দায়িত্ব শিক্ষার্থীর নিজের সেই জন্য প্রত্যেক বই খাতায় শিক্ষার্থীর নিজের নাম, শ্রেণী ও রোল নাম্বার লেখা থাকা বাধ্যতামূলক ! 4. কোনো শিক্ষার্থীকে বিদ্যালয় চলা কালীন তার অভিভাবকের অনুপস্থিতিতে বিদ্যালয় থেকে কোনো ভাবে যাওয়ার অনুমতি দেওয়া হয় না ! 5. কোনো প্যাকেটজাত খাবার নিয়ে শিক্ষার্থী দের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবেনা! বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন গ্রহণ করতে হবে ! 6. অভিভাবক কে প্রতিদিন শিক্ষার্থীর বই খাতা পরীক্ষা করে দেখতে হবে শিক্ষার্থী কে বাড়ির কোনো কাজ দেওয়া হয়েছে কিনা ! 7. বিদ্যালয়ের কোনো শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউশন পেশার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ! 8. শিক্ষার্থীর পড়াশোনা বহির্ভুত কোনো দামী জিনিস বিদ্যালয় প্রাঙ্গনে আনা চূড়ান্ত ভাবে নিষেধ! 9. শিক্ষার্থীর অনিয়মিত উপস্থিতি এবং দীর্ঘ অনুপস্থিতির কারন অভিভাবকের কর্তব্য প্রধান শিক্ষিকাকে লিখিত আকারে জানানো! 10. প্রতি দুই থেকে তিন মাস অন্তর শিক্ষার্থী ও বিদ্যালয়ের পঠন পাঠনের উন্নতির জন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা আলোচনা সভায় প্রত্যেক অভিভাবক কে অংশ গ্রহণ করতে হবে ! 11. শিক্ষার্থীর বিদ্যালয়ের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাধ্যতামূলক ! প্রতিদিন শিক্ষার্থীকে বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক পরিধান করে আসতে হবে ! 12. টিফিনের সময় কোনো শিক্ষার্থীর বিদ্যালয়ের গেটের বাইরে যাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ ! 13. শিক্ষার্থী কে বাড়ি নিয়ে যাওযার জন্য প্রতিদিন বিদ্যালয় ছুটির নির্দিষ্ট সময়ের 10-15 মিনিট আগে প্রত্যেক অভিভাবককে বিদ্যালয়ের গেটের সামনে উপস্থিত থাকা বাধ্যতামূলক ! 14. বিদ্যালয়ে প্লাস্টিকের ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ !