
১। প্রত্যেক শিক্ষার্থীকে সকাল ১০ টা ৫0 মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে গাম্ভীর্য বজায় রেখে সমবেত ভাবে প্রার্থনা ,স্বাস্থ্য বিধি গান ও জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করতে হবে।
২। প্রার্থনার পর সারিবদ্ধ ভাবে শ্রেণিকক্ষে ছাত্র ছাত্রীদের যেতে হয়। নির্দিষ্ট পোশাক ও আই কার্ড না থাকলে কিংবা অপরিচ্ছন্ন পোশাক বা মোজা থাকলে, নখ বড় থাকলে, শিশু শিক্ষা সংসদের সদস্য বা মন্ত্রী তাদের নোটবুকে লিপিবদ্ধ করবে।
৩। কোন বিশেষ প্রয়োজনে অনিবার্য কারণবশত বিদ্যালয়ে উপস্থিত হতে না পারলে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ উল্লেখসহ অভিভাবকে জানাতে হবে। একটানা অসুস্থতার জন্য ৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে অবশ্যই চিকিৎসকের সার্টিফিকেট জমা দিতে হবে।
৪। বিরতির সময় বা ক্লাস চলাকালীন বিদ্যালয় ত্যাগ অবশ্যই নিষিদ্ধ।
৫। শিক্ষার্থীদের প্রতিদিন পরিস্কার পরিচ্ছন্ন ভাবে হাত সাবান দিয়ে ধুয়ে মিড ডে মিল গ্রহণ করা বাধ্যতামূলক।
৬। শিক্ষার্থী রা প্রতিদিন শুধুমাত্র দৈনিক রুটিন অনুযায়ীই বই খাতা বিদ্যালয়ে আনবে।
১। শিক্ষার্থীকে বিদ্যালয়ে দিয়ে যাওয়া ও ছুটির পর নিয়ে যাওয়ার দায়িত্ব অভিভাবকদের। একা যাতায়াত করলে বিদ্যালয়ে আগে থেকে লিখিত ভাবে জানতে হবে।
২। সমস্ত বই ও খাতা ব্রাউন পেপার দিয়ে মলার করে নাম ,রোল, শ্রেণি, বিভাগ ও বিষয় স্পষ্ট করে লিখে দেওয়া। প্রয়োজনে সেলাই করে দেওয়া।
৩। দৈনিক রুটিন ও ফোন নাম্বার (প্রয়োজনে অতিরিক্ত আরও একটা ফোন নং) লিখে দেওয়া এবং শিক্ষার্থীর বাড়ির ঠিকানা ( পাড়ার নাম ল্যান্ডমার্ক সহ ) , আধার নম্বর লিখে দেওয়া অভিভাবকগণের একান্ত কর্ততব্য।
৪। প্রতিদিন বিদ্যালয়ে পঠন-পাঠনের ওপর তীক্ষ্ণ নজর রাখা এবং প্রতিদিনের পড়া ও লেখা যথাযথ দেখে নেওয়া।
৫। মাসে অন্তত একবার চুল ও সপ্তাহে একবার নখ কেটে দেওয়া।
৬। শিক্ষার্থীর কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পেলে বিরূপ মনোভাব পোষণ না করে সরাসরি নিজে এসে প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করা।
৭। অপরের দ্রব্য /বই/ খাতা ভুলক্রমে স্কুল ব্যাগ চলে গেলে পরদিন তা নিজে এসে শিক্ষিকা কক্ষে জমা দিয়ে দেওয়া।
৮। বিদ্যালয়ের ক্রীড়া ও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীকে সঙ্গে করে অবশ্যই নিয়ে আসা।
৯। প্রতিদিন নোটিশ বোর্ড দেখে যাওয়া।
১০। প্রয়োজনে যে কোন শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে শিক্ষিকা কক্ষে এসে কথা বলা বা শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া যেতে পারে।
১১। বিদ্যালয় প্রাঙ্গণে নির্দিষ্ট স্থানে সু-শৃংখল ভাবে বসে মিড-ডে-মিল গ্রহণ করবে খাবার আগে ভালোভাবে নিয়ম মেনে যেন হাত সাবান দিয়ে ধুয়ে নেয় ,তা বাড়িতেও স্মরণ করিয়ে দেওয়া অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য।
১২। বিদ্যালয়ে শিক্ষার্থীর সার্বিক উন্নতির জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
১৩। অভিভাবক অভিভাবিকাদের বিদ্যালয়ের আলোচনা সভায় উপস্থিতি অত্যন্ত জরুরী ও বাধ্যতামূলক।