Rules & Regulations

                স্বাস্থ্য বিধানের গান

রোগ নয় নয় ব্যাধি নয় নয় স্বাস্থ্য চাই শান্তি চাই

সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই

তত্ত্ব নয় গল্প নয় চাই রোগের প্রতিকার

ধ্বংস হোক রোগজীবাণু স্তব্ধ হোক হাহাকার

পুষ্টিকর খাদ্য চাই বিশুদ্ধ পানীয় চাই

সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই

দয়া নয় করুণা নয় চাইনা কোন সান্ত্বনা

ঝন্ঝা ভয় করব জয় চাই অনুপ্রেরণা

রোগ মৃত্যুকে রুখতে চায় স্বাস্থ্য বিধান মেনে ভাই

সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই

  • স্বাস্থ্য বিধান গান শিক্ষার্থী মহলে সুস্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার নিরুপক
  • প্রত্যেহ ও জাতীয় সংগীতের পূর্বে স্বাস্থ্য বিধান গান আবশ্যক
  • মিড-ডে-মিল সপ্তাহ উদযাপন কালে স্বাস্থ্য বিধান গান বাধ্যতামূলক

1 ছাত্র-ছাত্রীদের প্রতিদিন 10:35 এরমধ্যে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে 10:40 এ প্রার্থনা সভায় যোগদান বাধ্যতামূলক ।

2 প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে বিদ্যালয়ে উপস্থিত হওয়া আবশ্যক । ইউনিফর্ম ছাড়া শ্রেণিকক্ষে বসার অনুমতি দেওয়া হবে না।

3 প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সৎ,অনুগত,বিনীত,ভদ্র ,মার্জিত, রুচিবান ও মূল্যবোধে বিশ্বাসী হতে হবে।

4 একটি শিক্ষাবর্ষে পঠন-পাঠনের দিন সংখ্যার অন্তত 70% দিন বিদ্যালয়ে উপস্থিত হতে হবে অন্যথায় সে পরীক্ষায় বসার যোগ্যতা হারাবে ।

5 পরপর দু'বছর বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে এই বিদ্যালয় পঠন-পাঠনের সুযোগ থেকে বঞ্চিত করা হবে ।

6 প্রতি পিরিয়ডে বই-খাতা ইত্যাদি স্কুল ব্যাগে রাখা বাধ্যতামূলক  ।

7 স্কুলে আসার পরে প্রত্যেক শিক্ষার্থী তার জিনিসপত্র বই খাতা, ছাতা টাকা পয়সা্‌,সাইকেল ইত্যাদি নিজ দায়িত্বে রাখতে হবে। তাদের জিনিসপত্রের দায়দায়িত্ব স্কুলের থাকবে না।

8 ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় মোবাইল আনা কঠোরভাবে নিষিদ্ধ

9. বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার জন্য যখন যে নির্দেশ দেওয়া হবে তা অবশ্যই মানতে হবে

 10. বিদ্যালয় কর্তিক ধার্য ফি সমূহ যথাসময়ে শোধ করতে হবে

11.ক্লাস চলাকালীন অপ্রয়োজনে অফিস বা ক্লাসের সামনে বারান্দায় স্কুল প্রাঙ্গণে ঘোরাফেরা করা যাবে না। সাইকেল চালিয়ে স্কুলে প্রবেশ নিষিদ্ধ ।

12.স্কুলের প্রতি যত্নবান হতে হবে ।নিজে নিজে শ্রেণি কক্ষসহ স্কুল ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হব।স্কুলের সম্পত্তি ভাঙলে নষ্ট বা ক্ষতি করলে ক্ষতিপূরণ দিতে হবে ।।

13.যে শিক্ষার্থী স্কুলের নিয়ম ভঙ্গ অছাত্র সুলভ আচরণ বা এমন কোন কারনে যা বিদ্যালয়ের শিক্ষা ও পরিচালন পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে তাকে কঠোর শাস্তি পেতে হবে

14.পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী অসুস্থ থাকলে পরীক্ষা চলাকালীন মেডিকেল সার্টিফিকেট সহ আবেদনপত্র জমা দিতে হবে

15.বিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পালনীয় দিনগুলিতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের অংশগ্রহণ জরুরি ও বাধ্যতামূলক

16.স্কুলের শিক্ষা পরিবেশের উপর কুপ্রভাব প্রতিহত করতে বিদ্যালয় অফিসে স্টাফ রুমে বা স্কুলের মধ্যে শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবকদের ধূমপান

17.অভিভাবক বা অভিভাবিকা উপস্থিতি বাচিটি ছাড়া বিদ্যালয় চলাকালীন কোন শিক্ষার্থীর ছুটি মঞ্জুর হবে না

18.টিফিন পিরিয়ডে বা অন্য সময় প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল থেকে পালালে উপযুক্ত শাস্তি পেতে হবে

19.শিক্ষক ও শিক্ষিকা দেওয়া শ্রেণির কাজ প্রতিদিনই তৈরি করে বিদ্যালয়ে আসতে হবে বিভিন্ন প্রয়োজনে শ্রেণি শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগাযোগ করতে হবে

20.পরপর তিন দিন বা তার বেশি দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে অনুপস্থিতির কারণ অভিভাবক অভিভাবিকা স্কুলের ডাইরির নির্দিষ্ট জায়গায় লিখে জানাতে হবে

21.প্রথম এবং পঞ্চম ঘন্টার পর বাইরে যাওয়া যাবে না একসঙ্গে দুজনের বেশি ছাত্র-ছাত্রী বাইরে যেতে পারবেনা

22.প্রতিদিন ডায়েরি সঙ্গে আনা বাধ্যতামূলক ডায়েরি হারিয়ে গেলে 30 টাকার বিনিময় পুনরায় অফিস থেকে সংগ্রহ করতে হবে

23.সরকারি অনুদান সহ অন্যান্য সুযোগ সুবিধা পেতে হলে শিক্ষার্থী তপশিলি জাতি তপশিলি উপজাতি ও ওবিসি অথবা তার পরিবার বিপিএল তালিকা ভুক্ত কিনা তা স্কুলকে অবশ্যই জানাতে হবে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অথবা শিক্ষা সহায়ক কর্মী গণের সাথে যোগাযোগ করতে হবে