৩) বিদ্যালয়ে অনুপস্থিত দিন গুলির জন্য অভিভাবকদের চিঠিসহ উপস্থিত থাকতে হবে।
৪) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নির্ধারিত পোষাক ও ব্যাজ পরিধান করে আসতে হবে।
৫) বিদ্যালয়ের শ্রেনীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে অশোভন আচরন করা যাবে না।
৬) কোন ছাত্র বা ছাত্রী যদি বিদ্যালয়ের সম্পত্তির কোন ক্ষতি করে, তবে অপরাধী ছাত্র বা ছাত্রী-কে জরমানা করা হবে বা বিদ্যালয় থেকে বহিষ্কার করা হতে পারে।
৭) প্রতিটি পিরিয়ডের পর ছাত্র-ছাত্রীদের অনাবশ্যক বারান্দায় বা বিদ্যালয় প্র্রাঙ্গনে ঘোরাঘুরি করা চলবে না।
৮) বিদ্যালয় আমাদের কাছে এক পবিত্র স্থান। তাই ছাত্র-ছাত্রীদের স্থানটিকে পরিচ্ছন্ন রাখতে হবে। এ বিষয়ে শ্রেণী মনিটরদের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়া উচিত।
৯) বিদ্যালয় -এ প্রতিটি শ্রেণীকক্ষে এবং বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে যে ডাস্টবিনগুলি দেওয়া আছে সেগুলিতে ছাত্রছাত্রীদের কাগজপত্র ইত্যাদি ফেলতে হবে। ডাস্টবিনে জল ফেলা যাবে না। বিদ্যালয় প্রাঙ্গণ নোংরা করা যাবে না।
১০) 'মিড-ডে-মিল' কর্মসূচিতে খাবারের অবশিষ্টাংশ নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
১১) ফুল গাছ শোভা বর্ধন করে, সুতরাং বিদ্যালয় প্রাঙ্গণের ফুলগাছের ফুল তোলা যাবে না এবং ফুলগাছ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
১২) প্রতিটি শ্রেণীর জন্য পৃথক ভাবে ছাত্র-ছাত্রীদের সাইকেলের জন্য নির্দিষ্ট স্থান আছে। সেখানে সাইকেল রাখতে হবে।
১৩) ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে মোবাইল ফোন, মিউজিক প্লেয়ার নিয়ে আসা যাবে না। যদি কোন ছাত্র-ছাত্রীর কাছ থেকে এই ধরনের ডিভাইস পাওয়া যায় তাহলে তা তৎক্ষনাত বাজেয়াপ্ত করা হবে।