Rules & Regulations

১। প্রত্যহ প্রাথর্না শুরুর ১০ মিঃ পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং প্রার্থনায় যোগদান করতে হবে।

২।  বিদ্যালয় চলাকালীন কোন ছাত্র ছাত্রী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদ্যালয় পরিত্যাগ করতে পারবে না।

৩।  ছাত্র ছাত্রীরা প্রত্যহ কেবলমাত্র বিদ্যালয়ের নির্দিষ্ট পোষাক পরেই বিদ্যালয়ে আসবে।

৪। ছাত্র ছাত্রীদের সর্বদা বিদ্যালয়ে সৌজন্যমূলক আচরণ প্রদর্শন করতে হবে।

৫।  বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ৭৫ শতাংশ হতে হবে।

৬। বিদ্যালয়ের চারিপাশ ,পানীয় জল , শৌচাগার ব্যবহারে পরিমিত ও পরিচ্ছন্ন হতে হবে।

৭। বিদ্যালয় চলাকালীন ছাত্র ছাত্রীরা শ্ৰেণীকক্ষের বাইরে ঘোরাঘুরি করবে না বা অন্য শ্রেণীকক্ষে প্রবেশ করবে না।

৮। বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে আসবে না , অন্যথায় মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হবে।

৯। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক।

১০। ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠানে অবশ্যই অংশগ্রহণ করতে হবে ও বিদ্যালয়ের  নিয়মাবলী মেনে চলতে হবে।