
১) শিক্ষাক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলা, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সম্মান প্রদর্শন, সহপাঠীদের প্রতি সহমর্মিতাই শিষ্টাচার।
২) পরীক্ষার সময় এবং অন্য কোন রকম ব্যতিক্রম ছাড়া বিদ্যালয়ের কাজ শুরু হয় সকাল দশটা চল্লিশ মিনিটে এবং শেষ হয় বিকাল সাড়ে চারটে ।পঞ্চম ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের ছুটি হয় ৩:৩০ মিনিটে। চতুর্থ ঘন্টার পর ৪০ মিনিটের টিফিনের বিরতি হয়।
৩) বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক ছাড়া কোন ছাত্রীকে বিদ্যালয় প্রবেশ করতে নিষেধ করা হচ্ছে।
৪) ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের গেট বন্ধ করা হবে।
৫) অসুস্থ অবস্থায় কোন ছাত্রী বিদ্যালয় আসবে না।
৬) প্রধান শিক্ষিকার অনুমতি না নিয়ে একমাত্র অসুস্থতা ছাড়া বিদ্যালয় ত্যাগ করা চলবে না ।এক্ষেত্রেও অভিভাবক অথবা অভিভাবিকা স্বয়ং বিদ্যালয়ে এসে ছাত্রীকে বাড়ি নিয়ে যাবেন।
৭) বিদ্যালয়ের পরিচ্ছন্নতার দিকে সকল ছাত্রীকে নজর দিতে হবে ।শ্রেণিকক্ষে খাবারের ঠোঙা, কাগজের টুকরো ফেলবে না ।দোতলার ঘর থেকে নিচে জল ফেলবে না। বাথরুম পরিষ্কার রাখা বিশেষ দরকার।
৮) বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রী মিড ডে মিলের আওতাভুক্ত।
৯) বিদ্যালয় থেকে কোন শংসাপত্র নিতে হলে কমপক্ষে এক সপ্তাহ আগে দরখাস্ত জমা দিতে হবে।
১০) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,১৫ ই আগস্ট, ২৩ শে ও ২৬ শে জানুয়ারি এবং সরস্বতী পুজো ও তার আগের দিন অবশ্যই বিদ্যালয় উপস্থিত থাকতে হবে।