Rules & Regulations

বিদ্যালয়ের দিন পঞ্জিকা নিয়মিত ব্যাবহার করতে হবে।

২.অসুস্থতা বা হঠাৎ কোন দুর্ঘটনা বা পারিবারিক কোন বিশেষ কাজ  ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিতি কাম্য নয়। অনুপস্থিতির কারণ অবশ্যই অভিভাবককে বিদ্যাল়য় পঞ্জিকায় লিখে জানাতে হবে। অন্যথায় শ্রেণীকক্ষে উপস্থিত থাকার অনুমতি। দেওয়া হবে না। সংক্রামক কোন ব্যাধি নিয়ে বিদ্যালয়ে আসা নিষেধ।

৩. বিদ্যালয়১.  চলাকালীন কোন ছাত্র/ছাত্রী বাড়ী যাওয়ার অনুমতি পাবেনা। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত করতে পারবে।

৪.কোন ছাত্র/ছাত্রী বিলম্বে উপস্থিত হলে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবেনা।

৫.পুনঃ পুনঃ বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে সেই ছাত্র/ছাত্রীকে বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হবে না।

৬. একাধিক দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে চিকিৎসকের শংসাপত্র দিতে হবে।

 ৭. কমপক্ষে,৮০ শতাংশ উপস্থিতি না থাকলে কোন পরীক্ষায় বসতে পারবেনা।

৮. প্রত্যেক সামেটিভ ইভ্যালুয়েশনের আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসা যাবেনা।

৯. বিদ্যালয়ের সুনামের পক্ষে ক্ষতিকর কোনরূপ আচরণ বা গুরুতর শৃঙ্খলাভঙ্গের জন্য দায়ী ছাত্র/ছাত্রীকে বিতাড়ন করা হবে।

১০. পর্ষদের নিয়মানুযায়ী উত্তীর্ণমান প্রতি বিষয়ে কমপক্ষে ২৫ শতাংশ থাকা বাঞ্ছনীয়।

১১. নতুন শিক্ষাবর্ষের সূচনাতেই সকল পুস্তক সংগ্রহ করতে হবে।

১২. বিদ্যালয় থেকে প্রাপ্ত বই অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করতে হবে।

 ১৩.#ক্যালকুলেটার বাদে অন্য কোনরুপ ইলেকট্রনিক গ্যাজেট এবং মোবাইল ফোন বিদ্যালয়ে আনা নিষিদ্ধ।

১৪. সরস্বতী পূজা, নেতাজী জন্ম জয়ন্তী,প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস ও বিদ্যালয় ঘোষিত পালানীয় দিবসে ছাত্র - ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক।

১৫. বিদ্যালয়ের যে কোন সম্পদের ক্ষতিসাধন করলে, বিদ্যালয় নির্ধারিত ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্ট ছাত্র - ছাত্রী বাধ্য থাকবে।

১৬. নবম - দশম শ্রেণীর সকল বিষয়ের প্রকল্প ( project) নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় ফলাফল প্রকাশিত হবে না।