Rules & Regulations

প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রার্থনা ঘন্টার (১০-৪০মিঃ) পূর্বে নিজ নিজ শ্রেনীর লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সমবেত প্রার্থনা সঙ্গীতে অংশ নিতে হবে।

প্রতিদিন বিদ্যালয়ের নির্দিষ্ট পোষাক পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে।

ক্লাস শুরু হবার পর বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

শরীর অসুস্থ থাকলে বা কোন অসুবিধা থাকলে বিদ্যালয়ে আসতে হবে না।

বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে অনুপস্থিতির  কারনসহ দিনপঞ্জী পুস্তিকার নির্দিষ্ট স্থানে পিতা বা মাতার স্বাক্ষর করে আনতে হবে।

এই বিদ্যালয় তোমাদের - এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নিয়মশৃঙ্খলা বজায় রাখা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতি শ্রদ্ধাসুলভ আচরণ করার মাধ্যমে তোমাদের সচেতনতা ও সক্রিয় অংশ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদ্যালয়ের সম্পত্তির কোন ক্ষতিসাধন করলে যেমন বেঞ্চ, চেয়ার, টেবিল, পাখা, সুইচ বোর্ড ইত্যাদি ভাঙলে সমমূল্যের ক্ষতিপূরণ দিতে হবে।

বিদ্যালয়ের দেওয়ালে বা অন্য কোন স্থানে অশ্লীল কথাবার্তা লিখলে বিদ্যালয় থেকে বিতাড়িত করা হবে।

ক্লাস রুমের ভিতরে কোন আবর্জনা ফেলা নিষিদ্ধ। ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেক ছাত্র-ছাত্রীর কর্তব্য।