Rules & Regulations

শিক্ষক ও অভিভাবকের যোগাযোগ ব্যবস্থা

তারিখ বার্তা/মন্তব্য অভিভাবকের স্বাক্ষর শিক্ষকের /শিক্ষিকার স্বাক্ষর
       

 

ছাত্র-ছাত্রীর অনুপস্থিতির বিবরণ

কোন তারিখ

হইতে কোন

তারিখ পর্যন্ত

অনুপস্থিত

দিন সংখ্যা অনুপস্থিতির কারণ/অর্ধদিবস ছুটি অভিভাবকের/অভিভাবিকা স্বাক্ষর শ্রেণি শিক্ষক/শিক্ষিকার স্বাক্ষর
         

 

১২. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উপস্থিতির হার অবশ্যই 70% হতে হবে। উপস্থিতির হার 70 শতাংশের নিচে থাকলে প্রতি ছাত্রছাত্রীকে 160 টাকা করে বোর্ড/কাউন্সিলকে এম ফাইন দিয়ে পরীক্ষা দেওয়ার অনুমতি নিতে হবে। উপস্থিতি 50% কম হলে কোনমতেই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী হিসেবে গন্য হবে না।

১১. মোবাইল ফোন বিদ্যালয়ে আনা চলবে না। আনলে বাজেয়াপ্ত করা হবে।

১০. বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

৯. বিদ্যালয় অনুপস্থিত থাকলে পরের দিন অতি অবশ্যই স্কুল ডায়েরিতে অভিভাবক/অভিভাবিকা স্বাক্ষর (কারণসহ) করিয়ে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং ওই দিন শ্রেণী শিক্ষক মহাশয়কে দেখিয়ে ডায়েরিতে স্বাক্ষর করাতে হবে।

৮. বিদ্যালয় গৃহ ও পরিবেশ পরিচ্ছন্ন ও সুস্থ রাখা, সর্ববিধ আচার-আচরণ, সুরুচি বজায় রাখা এবং গঠনমূলক কার্যে যোগদান প্রত্যেক ছাত্র-ছাত্রীর নিকট আবশ্যিক।

৭. বিদ্যালয় চলাকালীন শ্রেণি শিক্ষক মহাশয়ের অনুমতি ছাড়া বিদ্যালয় পরিত্যাগ করা চলবে না। শ্রেণি শিক্ষকের অনুমতিতে বিদ্যালয় পরিত্যাগ করতে হবে এবং পরের দিন অভিভাবক/অভিভাবিকাকে কারণ দেখিয়ে স্কুল ডায়েরীতে স্বাক্ষর কোরিয়া আনিতে হইবে।

৬. ছাত্র-ছাত্রীদের যাবতীয় প্রয়োজন ও অভিযোগ মনিটরের মাধ্যমে শ্রেণি শিক্ষকের নিকট জানাবে।

৫. বৎসরে শ্রেণি ভিত্তিক যাবতীয় পরীক্ষার গড় করে সামগ্ৰিক ফলাফল (গ্ৰেডিং) নির্ণয় করা হবে।

৪. প্রতিটি পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের অংশ গ্ৰহণ আবশ্যিক।

৩. ছাত্রদের জন্য নেভি ব্লু প্যান্ট ও সাদা শার্ট এবং অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের নেভী ব্লু স্কার্ট ও সাদা শার্ট। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের সাদা কমিজ, নেভী ব্লু স্কার্ট ও নেভী ব্লু ওড়না এবং আই কার্ড পরে আসতে হবে।

২. বিদ্যালয়ে প্রত্যেক ছাত্র/ছাত্রীর প্রাত্যহিক উপস্থিতি আবশ্যিক।

১. প্রত্যেক ছাত্র/ছাত্রীকে বিদ্যালয়ে অনুমোদিত পোশাক ও ব্যাজ পরে ১০টা ৩০ মিনিটের মধ্যে আসতে হবে।১০টা ৪০ মিনিটের প্রার্থনা সভায় (জাতীয় সঙ্গীত গাওয়াতে) অবশ্যই যোগদান করতে হবে।