Rules & Regulations

১.  বিদ্যালয়ের পোশাক বাধ্যতামূলক । 

২.  অসুস্থ অবস্থায় কোনো ছাত্র বিদ্যালয়ে আসবে না । 

৩.  বিদ্যালয়ে ছাত্রদের মোবাইল ফোন আনা নিশিদ্ধ  ।

৪.  বিদ্যালয়ে খেলার জন্য বল ইত্যাদি আনা যাবে না । 

৫.  বর্ষপঞ্জীতে নির্দিষ্ট পৃষ্ঠায় ছাত্রের বিলম্ব উপস্থিতি ( বিশেষ ক্ষেত্রে ) / অনুপস্থিতির কারণ উল্লেখ করে অভিভাবকের স্বাক্ষর করতে হবে ।

       অনুপস্থিতির পরবর্তী উপস্থিতির দিন নির্দিষ্ট স্থানে অনুপস্থিতির কারণ সহ অভিভাবকের স্বাক্ষর ছাড়া বিদ্যালয়ে আসা যাবে না । 

       নির্দিষ্ট খোপের মধ্যেই অনুপস্থিতির কারণ উল্লেখ করতে হবে এবং অভিভাবকের স্বাক্ষর করতে হবে  ।

৬. অনিবার্য কোনো কারণে বিদ্যালয় ত্যাগ করার প্রয়োজন দেখা দিলে বর্ষপঞ্জীতে নির্দিষ্ট স্থানে অভিভাবকের আবেদন ১ম ঘণ্টায় শ্রেণি-শিক্ষক 

      মহাশয়ের নিকট দাখিল করতে হবে । তবে অভিভাবক/অভিভাবিকা নিজে এসে নিয়ে গেলে ছাড়তে কোনো বাধা নেই ।   

৭. বর্ষপঞ্জী প্রতিদিন সঙ্গে আনতে হবে । নষ্ট করলে / হারালে অভিভাবকের দরখাস্ত- সহ উপযুক্ত পরিমান জরিমানা দিয়ে নতুন 

     বর্ষপঞ্জী সংগ্রহ করতে হবে । অভিভাবক  বর্ষপঞ্জী নিয়মিত দেখবেন । 

৮. বিদ্যালয়ে ছাত্রের উপস্থিতির হার ৭০% অবশ্যই হতে হবে । ( W.B.B.O.S.E Circular no. S/589 dt. 18.09.2001 )