Rules & Regulations

বিদ্যালয়ের নিয়মাবলীঃ

১) বিদ্যালয়ের ইউনিফর্ম পরে অবশ্যই স্কুলে আসতে হবে।

২) বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে অনুপস্থিতির কারন দেখিয়ে প্রকৃত অভিভাবকের চিঠি নিয়ে এলে ছুটি মঞ্জুর হবে।

৩) প্রতিদিন ১০.৪৫ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।

৪) ১০.৫০ মিনিটে প্রার্থনা শুরু হবে, সমস্ত ছাত্রছাত্রীর অংশগ্রহণ বাধ্যতামূলক।

৪)বিদ্যালয়ে নুন্যতম ৭৫% হাজিরা আবশ্যিক।

৫) বিনা অনুমতিতে বিদ্যালয়ের বাইরে যাওয়া যাবে না।

৬) বৈদ্যুতিক পরিবাহী হাত লাগানো চলবে না।

৭) শ্রেণীকক্ষের ভিতর এবং বিদ্যালয়ের অভ্যন্তরভাগে কোনরূপ নোংরা, থুতু, খাবারের টুকরো, খাবারের প্যাকেট, আবর্জনা ফেলবে না, নোংরা ফেলার বাক্সে ফেলবে।

৮) টিফিনের বিরতিতে বিদ্যালয় প্রাঙ্গনের বাইরে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

 ৯) পাঠ অভ্যাসের সঙ্গে সঙ্গে খেলাধূলা, শরীরচর্চা, ও প্রার্থনায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করতে হবে।

১০) বিদ্যালয়ে মোবাইল আনা চলবে না।

১১) বিশেষ প্রয়োজনে অভিভাবক স্বয়ং অথবা প্রকৃত অভিভাবকের চিঠি নিয়ে এলে তাড়াতাড়ি ছুটি মঞ্জুর হবে।

১২) পায়খানা ও প্রসাব পেলে সাথে সাথে শিক্ষক শিক্ষিকাকে জানাতে হবে।