
রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই শান্তি চাই
সব প্রানে, সব মনে,শুরু হোক্ বাঁচার লড়াই । (২)
তত্ত্ব নয়, গল্প নয়, চাই রোগের প্রতিকার
ধ্বংস হোক্ সব জীবাণু, স্তব্ধ হোক্ হাহাকার । (২)
পুষ্টিকর খাদ্য চাই, বিশুদ্ধ পানীয় চাই ।
সব প্রানে, সব মনে, শুরু হোক্ বাঁচার লড়াই ।
দয়া নয় করুনা নয়, চাই না কোন সান্ত্বনা
ঝঞ্ঝা ভয় করবো জয়, চাই অনুপ্রেরণা। (২)
রোগ মৃত্যুকে রুখতে চাই, স্বাস্থ্যবিধান মেনে ভাই ।
সব প্রানে, সব মনে, শুরু হোক্ বাঁচার লড়াই ।
রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই শান্তি চাই
সব প্রানে, সব মনে,শুরু হোক্ বাঁচার লড়াই ।
শুরু হোক্ বাঁচার লড়াই , শুরু হোক্ বাঁচার লড়াই ।
BAGPUKURIA F.P. SCHOOL বাগপুকুরিয়া প্রাইমারি বিদ্যালয়