
অধুনা অতিমারীর প্রভাবে শিশুর স্বার্থে স্কুল বন্ধ থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কর্মসূচী যে বাধাপ্রাপ্ত হচ্ছে এবিষয়ে অভিভাবকেরা যথেষ্ট চিন্তাগ্রস্ত। প্রতি মাসে শিক্ষকদের সরোবরাহ করা পাঠ্যবিষয়ের কর্মপত্র ( Activity task) তাঁরা যত্নকরে সঙ্গেই গ্রহণ করেন ও শিশুদের উত্তরপত্র জমা করেন। 'মধ্যাহ্নভোজ কর্মসূচীর দায়িত্বে থাকা রান্নার দিদিরা ( বর্তমানে দলনেত্রী শ্রীমতী সুপ্রিয়া মণ্ডল ও শ্রীমতী পূর্ণিমা খাঁ ) তাঁদের দায়িত্ব, পরিচ্ছন্নতা ও নিয়মিত উপস্থিতির ব্যাপারে যত্নশীল থাকেন।তাঁরা প্রতিমাসে সাম্প্রতিক বিতরণ কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।