বিদ্যালয় প্রতিদিন ১০ঃ৫০ মিনিটে জাতীয় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়। বেলা ১১ টা থেকে ১ঃ ৪০ মিনিট পর্যন্ত চলে সকল ক্লাসের পঠন পাঠনের কাজ। এর পর ৪০ মিনিটের জন্য চলে মধ্য দিবা কালীন আহার ও বিরতি। এর পর পুনরায় ২;২০ মিনিট হতে পুনরায় ক্লাস শুরু হয় এবং ৩ঃ৩০ মিনিট পর্যন্ত চলে । ৩ঃ৩০ মিনিটে সকল ছাত্র - ছাত্রীদের ছুটি হয়ে গেলেও আমরা আরও ৩০ মিনিট পরবর্তী দিনের পাঠ পরিচালনা সম্পর্কে আলোচনা করে থাকি । বিকাল ৪ টার সময় বিদ্যালয় বন্ধ করে চলি নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে । প্রতি শনিবার বেলা ২ টার সময় বিদ্যালয় ছুটি হয়ে যায়।