Uniform

স্কুল ড্রেস: ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যমের নির্দিষ্ট পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে। খেলা, যোগাসন, পিটি এবং স্পোর্টস এর দিন স্কুলের নির্ধারিত পোশাকে বিদ্যালয়ে আসতে হবে। ইংরেজি মাধ্যমের ছেলে ও মেয়েদের সাদা রংয়ের শার্ট এবং শীতে ছেলে ও মেয়েদের উভয়েরই ছাই রংয়ের ফুল প্যান্ট। গরমে ছেলেদের হাফপ্যান্ট এবং মেয়েদের স্কার্ট। পোশাকে নির্দিষ্ট স্থানে তিন রংয়ের স্ট্রাইপ দিতে হবে। কালো জুতো, সাদা মোজা ও ছাই রংয়ের স্ট্রাইপ দেওয়া টাই পরতে হাবে। বাংলা মাধ্যমের ছেলে ও মেয়েদের পিংক রঙের শার্ট এবং শীতে ছেলে ও মেয়েদের উভয়েরই নেভি-ব্লু রংয়ের ফুল প্যান্ট। গরমে ছেলেদের হাফ প্যান্ট এবং মেয়েদের স্কার্ট। কালো জুতো, সাদা মোজা ও নেভি-ব্লু রঙের স্ট্রাইপ দেওয়া টাই। অপরিচ্ছন্ন স্কুলড্রেসে বা অন্যকোন পোশাকে বিদ্যালয়ে প্রবেশ নিষেধ। সোয়েটার: বাংলা মাধ্যমের নেভি-ব্লু রঙের এবং ইংরেজি মাধ্যমের ছাই রংয়ের ফুলহাতা সোয়েটার। দুই মাধ্যমেরই সোয়েটার যে রঙের হবে সেই রঙের টুপি পরতে হাবে।