বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে মাতৃভাষা, ইংরাজী এবং গণিত বিষয়ে পাঠদান করানো হয়। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে আমাদের পরিবেশ পড়ানো হয়। প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিক্ষার্থীদের মাতৃভাষা, গণিতের ধারণা এবং কিছু ইংরাজী শব্দের সাথে পরিচয় করানো হয়। বিদ্যালয়ে কেবলমাত্র সরকারি পাঠ্য পুস্তক পড়ানো হয়।