
বিদ্যালয়ে ভর্তির নিয়মাবলী
১) শিক্ষার্থীকে অবশ্যই সেই বছরের 2 ই জানুয়ারি থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হতে হবে।
২) ভর্তির সময় শিক্ষার্থীদের বয়স নিম্নরূপে দেয়া হলো।
ভর্তির বয়স সেই বছরের ১লা জানুয়ারি
শিশু শ্রেণীর ক্ষেত্রে ৫+,
প্রথম শ্রেণীর ক্ষেত্রে ৬+,
দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ৭+,
তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে ৮+,
চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে ৯+,
এবং পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে ১০+ হতেই হবে।
ভর্তির সময় আনতে হবে
১) শিক্ষার্থীর আসল জন্ম শংসাপত্র সাথে শংসাপত্রের প্রতিলিপি।
২) শিক্ষার্থী আনতে হবে আসল আধার কার্ড এবং আধার কার্ড এর একটি প্রতিলিপি
৩) শিক্ষার্থী যদি কোন অনগ্রসর শ্রেণী হয় অর্থাৎ এসসি ,এসটি অথবা ওবিসি হয় তার আসল শংসাপত্র ও একটি প্রতিলিপি আনতে হবে।
৪) শিক্ষার্থী যদি বিপিএল শ্রেণীভূক্ত হয় তাহলে পঞ্চায়েত থেকে তার শংসাপত্র আনতে হবে।
৫) শিক্ষার্থী যদি অন্য কোন বিদ্যালয় থেকে আসে তাহলে সেই বিদ্যালয়ের বাংলা শিক্ষা পোর্টাল থেকে ট্রান্সফার সার্টিফিকেট আনতে হবে।
৬) শিক্ষার্থীর দুটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি আনতে হবে।