
এই বিদ্যালয়টি প্রথমে অর্গানাইজার স্কুল হিসেবে চালু হয়। এখানকার যারা প্রবীণ তাদের মুখে শোনা প্রথমে বাঁশ ও মাটির ঘরের ছাউনি দিয়ে শুরু হয় ১৯৩৪ সালে. মাঝেমধ্যে কালবৈশাখীর ঝড় ও আশ্বিন মাসের ঝড় এ চাল উড়ে যেত। এই সময় গ্রামের শিক্ষা অনুরাগী কিছু ব্যক্তির যেমন স্বর্গীয় গনেশ চন্দ্র মুখোপাধ্যায়, স্বর্গীয় জীবনকৃষ্ণ রায়, স্বর্গীয় মৃন্মথ অধিকারী, স্বর্গীয় শৈলেশ্বর মুখোপাধ্যায় ইনাদের একান্ত চেষ্টা ফল, কঠোর শ্রম এবং সৎ চেষ্টায় নিজেরা ইট কেটে সেই ইট কাটে পুড়িয়ে মাটির গাঁথুনি দাঁড়া একটি বিদ্যালয় চেহারা দেয়া হয়। এই বিদ্যালয়ে তখন পাশাপাশি দু-তিনটি গ্রামের একমাত্র বিদ্যালয়। এরপর ১৯৪৮ সালের ২ই জানুয়ারি সরকার থেকে অনুমোদন লাভ করে এবং এখন একটি সফল বিদ্যালয় হিসেবে পরিগণিত।