
বেলুড় উচ্চ বালিকা বিদ্যালয় (উঃমাঃ)
🔯বহিরাগত ছাত্রীদের একাদশ শ্রেণীতে ভর্তির বিশেষ বিজ্ঞপ্তি🔯
২০২০ শিক্ষাবর্ষে বহিরাগত ছাত্রীদের বিদ্যালয়ের কলা, বিজ্ঞান, এবং বাণিজ্য বিভাগে ভর্তির ফর্ম আগামী ২৭/০৭(সোমবার), ২৮/০৭(মঙ্গলবার), ৩০/৭( বৃহস্পতিবার) এবং ৩১/০৭(শুক্রবার) সকাল ১১ঃ৩০ মিনিট থেকে দুপুর ২ঃ০০ অবধি বিদ্যালয় কার্যালয় থেকে দেওয়া হবে।
প্রধানত, অন্য বিদ্যালয়ের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী যারা এই বিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের অভিভাবকরাই উক্ত দিনগুলিতে ফর্ম সংগ্রহ করতে পারবেন। অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ, কোভিড প্রটোকল এর স্বনিরাপত্তাবিধি বজায় রেখে বিদ্যালয়ে যথা সময়ে এসে ছাত্রীর ফর্ম সংগ্রহ করুন। ফর্ম সংগ্রহের সময় ছাত্রীর অরিজিনাল মার্কশীট সঙ্গে নিয়ে আসতে হবে, তবেই ফর্ম দেওয়া হবে।
ফর্মের মূল্যঃ ৩০/_ টাকা
ধন্যবাদান্তে-
শম্পা ভট্টাচার্য বিশ্বাস
(ভারপ্রাপ্ত প্রধানা শিক্ষিকা)
২৭/০৭/২০২০,
বেলুড়,হাওড়া।।