
*: বিদ্যালয়ের নিয়মাবলী: * আগামী ২০২০ শিক্ষাবর্ষের শুভারম্ভের মুহূর্তে আমাদের বিদ্যালয়ের নিয়মাবলী ছাত্রীদের জানতে হবে এবং প্রত্যেককে এ বিষয়ে সচেতন হতে ১। উপস্থিতি ঃ- বাৎসরিক উপস্থিতির হার ৭৫ শতাংশ মধ্যশিক্ষাপর্ষদের নির্দেশানুসারে। এর ব্যতিক্রম হলে উপযুক্ত কারণ লিখিতভাবে জানাতে হবে। নতুবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ১০.৩৫ মিনিটের মধ্যে বিদ্যালয়ে। আসা ও প্রার্থনাসভায় যােগদান করা বাধ্যতামূলক। মধ্যশিক্ষা পর্ষদের আদেশানুসারে ১০.৫০ মিনিটের পর বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। ছাত্রীরা এরপরে বিদ্যালয়ে উপস্থিত হলে কোনাে কারণেই বিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরপর তিনদিন প্রার্থনা সভায় যােগদান না করলে ছাত্রীর উপস্থিতি গণ্য করা হবে না। কোন দুর্ঘটনা বা বিদ্যালয়ে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তবেই অর্ধদিবস ছুটি মঞ্জুর হতে পারে। বাবা-মা ব্যতীত অন্য কারাে সঙ্গে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। । অসুস্থতার কারণে তিন দিন ও তদুর্ধ দিন অনুপস্থিত থাকলে ডাক্তারের সার্টিফিকেট সহ আবেদনপত্র শ্রেণী শিক্ষিকার কাছে জমা দিতে হবে। কোন কারণে অনুপস্থিত থাকলে অভিভাবকডাইরীতে কারণলিখেজানাবেন। ২। পরিচয়পত্র ঃ- i) বাড়ির ঠিকানা ii) ছাত্রীর নাম iii) বাড়িতে ফোন থাকলে ফোন নং অথবা নিজের বাড়িতে ফোন না থাকলে পার্শ্ববর্তী বাড়ির ফোন নং iv) বাবার নাম/ বাবা প্রয়াত হলে মায়ের নাম v) ছাত্রীরছবিসহ পরিচয়পত্র তৈরি হবে। কোন প্রয়ােজনে বাড়ি থেকে ছাত্রীকে নিতে এলে এই পরিচয়পত্রটি অবশ্যই আনতে হবে। বেলুড় মঠে/ কোথাও বেড়াতে গেলে/ প্রতিযােগিতায় যােগদান করতে গেলে | মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় পরিচয়পত্রটি ইউনিফর্মে লাগিয়ে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে বাইরে কোথাও গেলে এই সচিত্র পরিচয়পত্রটি সঙ্গে রাখা গুরুত্বপূর্ণ।