From the Head Of Institution Desk

জাহাঙ্গীরপুর উচ্চ বিদ্যালয়ে সকলকে স্বাগত।

"এসো , শেখো এবং মানুষের সেবায় নিয়োজিত হও"-  এটাই বিদ্যালয়ের পঠন-পাঠনের মূল মন্ত্র। সহকর্মীদের উদ্ভাবনী চিন্তাশক্তি, অভিভাবকদের সহযোগিতা এবং পরিচালন সমিতির সুপরামর্শে বিদ্যালয় আজ এক মহীরুহতে পরিনত হয়েছে।শুধু পঠন-পাঠন নয়, খেলাধুলা  ও সাংস্কৃতিক চর্চাতেও এই বিদ্যালয় সারা জেলাতে গত দিনগুলিতে  যেমন সুনাম কুড়িয়েছে আগামীতেও সেই  বিজয় রথকে এগিয়ে নিয়ে  যাওয়াই প্রধান  শিক্ষক হিসেবে আমার প্রাথমিক লক্ষ্য। আশা করছি  একদিন বিদ্যালয়ের সমস্ত মানুষ গড়ার কারিগর এলাকার সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে  মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের বিকাশ  ঘটাতে সক্ষম হবে।

মজিদুর রহমান 

প্রধান শিক্ষক,জাহাঙ্গীরপুর উচ্চ  বিদ্যালয়