From the Head Of Institution Desk

এই বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক অ্যাপোলো সরকার, ২০১০ সালের জুলাই মাসে কুশমণ্ডি চক্র থেকে বদলি হয়ে এখানে জয়েন করি। ২০১২ সালের নভেম্বর মাসে ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব পেয়ে প্রথম অবস্থায় একজন সহকারী শিক্ষক নিয়ে আনেক অসুবিধার মধ্যে কাজ করতে হয়েছে। এরপরে ২০১৭ সালে আর দুই জন শিক্ষক- শিক্ষিকা জয়েন করেছেন। বিদ্যালয়ে কাজ করার সাথে সাথে গ্রামের মানুষের সাথে হৃদ্যতা গড়ে উঠেছে। সকলের সহযোগীতায় বিদ্যালয়ের কাজকর্ম সুষ্ট ভাবে পরিচালিত হয়। এই বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীর উন্নতি কামনা করি এবং তারা যেন খুব ভালো মনের মানুষ হতে পারে , এই আশা রাখি।