

আমরা আমাদের বিদ্যালয়ের প্রত্যেক ছাত্র-ছাত্রীদের প্রায়ই বলি তোমাদের মধ্যে যাদের বাবা মা লেখাপড়া জানে না তাদেরকে তোমরা অন্তত নিজের নাম ঠিকানা লিখতে শেখাও।আমি আমার ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সাথে সাথে যাতে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন আবৃত্তি, নাটক, গান প্রভৃতি বিষয়ে সুযোগ-সুবিধা দিতে চাই এবং সেটা বাস্তবে করেছি।আমাদের বিদ্যালয়ের জায়গা খুব কম মাত্র ৮কাঠা আমার ইচ্ছা যাতে বিদ্যালয় লাগোয়া কিছুটা বাড়তি জায়গা পেলে আমরা আমাদের স্কুলের অবকাঠামোগত উন্নয়ন করব।
নিবেদন ইতি - দীপক কুমার মন্ডল ,ভারপ্রাপ্ত শিক্ষক,আনন্দ মোহন পুর প্রাথমিক বিদ্যালয়,সদর উত্তর চক্র মালদা