
আমাদের বিদ্যালয়টি ০১.০১.১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয়ে সর্বমোট 3 জন শিক্ষক মহাশয় সংগঠক শিক্ষক হিসেবে বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ আরম্ভ করেন। পরবর্তীকালে ০১.০১.১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পায়। একজন শিক্ষক শ্রী হরিভূষণ মন্ডল জমি দান করেন। অপর দুই জন শিক্ষক হলেন ২. মঙ্গল সাহা ও ৩.বিশ্বনাথ কর্মকার, উনারা প্রত্যেকে ডেক্স ব্রেঞ্চ,চেয়ার-টেবিল ও কাঠামো গঠনের খরচ বহন করেন।এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর মধ্যে অনেকে উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং অনেকে অন্যান্য সরকারি অফিসে কাজ করেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অঞ্চল স্পোর্টস সার্কেলস্পোর্টসে পুরস্কার পেয়েছে।