From the Head Of Institution Desk

উদয়পুর উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাকে স্বাগত...

 

এলাকার অসংখ্য মানুষের শুভকামনা ও ভালোবাসায় জন্ম নেওয়া এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে পেরে আমি গর্বিত। দায়িত্ব নেওয়ার পূর্ব মুহূর্ত থেকেই অনেকগুলো স্বপ্নকে এক করে আমি চলতে শুরু করেছি। সঙ্গে পেয়েছি একঝাক উচ্চশিক্ষিত গুণী তরুন এবং প্রবীণ শিক্ষক-শিক্ষিকা ও কর্মনিষ্ঠ শিক্ষা-কর্মীদের। সাথে আছেন এলাকার বিশিষ্ট শিক্ষাপ্রেমী মানুষেরা। আমার ভাবনার সবটাই এই বিদ্যালয়ের মঙ্গলার্থে নিবেদিত। আমার সম্পদ উদয়পুর উচ্চ বিদ্যালয়ের সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীরা। আমার প্রেরনা প্রিয় অভিভাবক-অভিভবিকাদের নিরন্তর উৎসাহ। কৃতজ্ঞতা জানাই বিদালয়ের পরিচালন সমিতির সকল সদস্যদের। আসা রাখি আমাদের সকলের সমবেত প্রচাস্টায় উদয়পুর উচ্চ বিদ্যালয় নিরন্তর আগ্রগতির পথে এগিয়ে যাবে। নিয়ম-শৃঙ্খলার ভিত্তিতে প্রস্তিস্থাপিত হয়ে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সামাজিকতায় এক সতন্ত্র পরিচিতি তৈরি করে শিক্ষাজগতে বিশেষ বিদ্যালয় হিসাবে তার স্থান আরও পোক্ত করে তুলবে।

   -ভালবাসা ও অভিনন্দনের সাথে আপনাদের

সুদীপ্ত কুমার চৌধুরী