

আমি ভগবানগোলার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে গর্বিত।।এই বিদ্যালয়ে ২১৯ জন পড়ুয়া রয়েছে। প্রোজেক্টরের মাধ্যমে অডিয়ো-ভিজ্যুয়াল শিক্ষাদান হয়। বিদ্যালয়ে রয়েছে ছোট্ট একটি বুক কর্ণার, যেখান থেকে ছাত্রছাত্রীরা শিক্ষকের মাধ্যমে বই নিয়ে পড়ে। বিদ্যালয় প্রাঙ্গণের একটি ছোট্ট বাগানে আনাজ উৎপাদন করা হয়। বাগানের টাটকা সবজি বিদ্যালয়ের মিড ডে মিলে রান্না করা হয়।আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্যালয়ের সব কাজ করি। প্রতিবছর শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টায় ছাত্রছাত্রীদের বার্ষিক শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়। আমাদের বিদ্যালয়ের সমস্ত সহকারী শিক্ষকশিক্ষিকাগণ সবসময় ছাত্র-ছাত্রীদের শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশে সচেষ্ট। বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও হাতের কাজও শেখানো হয়। ভগবানগোলা উচ্চ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা: ১৯৪২ পড়ুয়া: ২১৯ শিক্ষক: ৬ পার্শ্ব শিক্ষক: নেই শিক্ষাকর্মী: নেই কক্ষ: ৫টি স্মার্ট ক্লাসরুম: নেই শৌচালয়: ৫টি পানীয় জল: আছে খেলার মাঠ: নেই গ্রন্থাগার: ছোট বুক কর্ণার কম্পিউটার ল্যাব: আছে সাংস্কৃতিক মঞ্চ: নেই