From the Head Of Institution Desk

আজ থেকে প্রায় সাড়ে ছয় দশক আগে পুটুরিয়া গ্রামের বিদ্যানুরাগী মানুষের প্রচেষ্টায় এই পুটুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল বুক ভরা আশা নিয়ে যে- ভবিষ্যতে বিদ্যালয়টি প্রকাশিত হবে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রূপে। আমি অলোক কুমার সরকার ইংরাজি ১৯৯৮ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখে এই বিদ্যালয়ে একজন সহশিক্ষক রূপে যোগদান করি এবং ইংরাজি ২০০৫ সালের সেপ্টেম্বর  মাসের ২৮ তারিখে প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন শুরু করি। আমি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, VEC কমিটির সদস্য ও সদস্যাদের নিয়ে সেই সোনালী স্বপ্নকে বর্তমানে বাস্তবায়নের চেষ্টা করে চলেছি। এখন আমাদের এই বিদ্যালয়ের সুনাম সর্বত্র।