From the Head Of Institution Desk

প্রধান শিক্ষকঃ- মোঃ কামরুজ্জামান 

 

বলা হয়, শিক্ষক হলেন মানুষ গড়ার নিপুণ  কারিগর।

আর প্রশ্নটা এখান থেকেই উঠে আসে....

মানুষ গড়তে গেলে কি লাগে? 

 

নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার পাশাপাশি অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ এবং

নিষ্ঠার সাথে দায়িত্ব পালন - এর সুবিস্তৃত রূপই

একটি শিশুকে আগামীর আর একজন কারিগরের  জন্ম দেয়। 

 

শিক্ষার সংজ্ঞা যেহেতু বহুমুখী, তাই ভারতীয় সংবিধানে

উল্লেখিত মানুষের ছয়টি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা বাকি গুলিকে প্ররোচিত করে।

সুতরাং একমাত্র শিক্ষার দ্বারাই দেশ ও জাতিকে উন্নত করা যেতে পারে। 

 

সব শেষে বলি, শিক্ষকতার দায়িত্ব পালন করতে গিয়ে দীর্ঘ

বেশ কয়েক বছরের কর্ম অভিজ্ঞতা

মেরুদণ্ডকে ভাঙতে চেষ্টা করলেও ঝুঁকতে দেয়নি কখনও...