
সালটা ছিল ১৮৮৪, তখন ভারতবর্ষ তথা বাংলায় ইংরেজ শাসন চলছে।
তৎকালীন সেই অস্থিরতার মাঝেও গাছতলা থেকে পথচলা
শুরু তেঘরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের।
কালের পাখায় ভর করে ক্রমশ বিদ্যালয়টি একচালা,
তারপর এক কক্ষে উন্নীত হয় তৎসংলগ্ন অঞ্চলের সুহৃদ ,
শুভানুধ্যায়ী ও শিক্ষানুরাগী ব্যাক্তি বর্গের এবং স্থানীয় ব্যবসায়ীদের আর্থিক সাহায্যে।
১৯৪২ সালে পশ্চিম বঙ্গ শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্তির পর
টিনের চাল দেওয়া পাকা ঘর গড়ে ওঠে। তারপর আর
পিছন ঘুরে তাকাতে হয়নি .... কতিপয়মাত্র ছাত্রছাত্রীদের নিয়ে শুরু করা
বিদ্যালয় ক্ষুদ্র চারাগাছ থেকে আজ শাখাপ্রশাখা বিস্তার করে মহীরুহে পরিণত হয়েছে।